Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: স্বাধীনতা দিবসের সকালেই আচমকা নিষ্ক্রিয় (CJP Instagram Account) হয়ে যায় ‘ককরোচ জনতা পার্টি’ বা CJP-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সংগঠনের প্রধান অভিজিৎ দীপকে বিষয়টি প্রকাশ্যে এনে অভিযোগ করেন, তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছে। কেন এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল, সে বিষয়ে অবশ্য কোনও স্পষ্ট কারণ জানা যায়নি। কিছু সময় পরেই অ্যাকাউন্টটি ফের স্বাভাবিক হয়ে যায়।
X হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ (CJP Instagram Account)
ঘটনার পর নিজের X হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেন (CJP Instagram Account) দীপকে। তাঁর দাবি, CJP-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া কাপুরুষোচিত পদক্ষেপ। পরে দলের পক্ষ থেকেও জানানো হয়, অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় হয়েছে। একইসঙ্গে স্বাধীনতা দিবসের দিন ইচ্ছাকৃতভাবে তাঁদের সংগঠনকে নিশানা করা হয়েছে কি না, সেই প্রশ্নও তোলে CJP।
‘কণ্ঠরোধ’-এর অভিযোগ
অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ‘কণ্ঠরোধ’-এর অভিযোগও সামনে আনে সংগঠনটি। তবে ইনস্টাগ্রাম -এর পক্ষ থেকে কেন অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ হয়েছিল, সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ্যে আসেনি। এর আগেও দীপকে তাঁর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করেছিলেন।
আরও পড়ুন: Independence Day 2026: তেরঙ্গার মর্যাদা নষ্ট করলে বিপদ, জাতীয় সম্মান রক্ষায় কী বলছে আইন?
নিট প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের সূত্রে পরিচিতি পাওয়া CJP আপাতত সরাসরি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পথে হাঁটছে না। বরং এবার গ্রামীণ সরকারি স্কুলগুলির পরিকাঠামো ও সুযোগ-সুবিধার উন্নতির দাবিতে নতুন কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছে তারা।


