Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দেশে ফিরতেই পুলিশের স্ক্যানারে টুলু মন্ডল (Tulu Mondal)। আদালতের রক্ষাকবচ থাকলেও বিশাল টাকা উদ্ধার মামলায় শুক্রবার ভবানী ভবনে টুলুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ। তার মধ্যেই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-কে চ্যালেঞ্জ করে এবং লুক আউট নোটিসে গ্রেফতারির আশঙ্কায় আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন টুলু মন্ডল। নতুন মামলা দায়ের করলেন বীরভূমের পাথর সম্রাট। আদালতে দ্রুত শুনানির আর্জি টুলুর আইনজীবীর। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।
সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফেরা (Tulu Mondal)
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত মঙ্গলবারই দেশে ফিরেছেন বীরভূমের পাথর সম্রাট টুলু মন্ডল। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত কলকাতা হাইকোর্ট টুলুকে রক্ষাকবচ দিলেও দেশে ফেরার পরে পুলিশের স্ক্যানারে বীরভূমের পাথর সম্রাট। টুলুর বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা নিয়ে যে মামলা দায়ের হয়েছিল সেই মামলাতেই আগামীকাল ভবানীভবনে জিজ্ঞাসাবাদের জন্য টুলুকে তলব করেছে সিআইডি।
আরও পড়ুন: Jagaddhatri Puja: বৃষ্টিতে বদলাল শোভাযাত্রার দিন, কবে বেরোবেন জগদ্ধাত্রী?
এফআইআর চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে টুলু (Tulu Mondal)
অপরদিকে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-কে চ্যালেঞ্জ করে এবং লুক আউট নোটিস দায়েরে গ্রেফতারির আশঙ্কায় আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন টুলু (Tulu Mondal)। বৃহস্পতিবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন টুলুর আইনজীবী কিশোর দত্ত। দ্রুত শুনানির আর্জি জানিয়ে তিনি সওয়াল করেন, সুপ্রিম কোর্টের নির্দেশে টুলু বিদেশ থেকে কলকাতায় ফিরেছেন। তাঁর তিন সপ্তাহের রক্ষাকবচ রয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।



