Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ফুটবলের অচলাবস্থা অব্যহত। কবে শুরু হবে আইএসএল (ISL Date)? গতবারের টালবাহানার পর এবারও কি একইরকম সমস্যা থাকবে? এই প্রশ্নই ঘুরছে চারদিকে। এর সঠিক উত্তর একমাত্র দিতে পারবে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। তবে সূত্রের খবর, সেপ্টেম্বর থেকে পিছিয়ে অক্টোবর হয়ে গিয়েছে আইএসএল। অর্থাৎ এবার এক মাস পিছিয়ে গিয়েছে আইএসএল।
কবে থেকে আইএসএল চালু? (ISL Date)
অক্টোবরের ৫ তারিখ চালু হতে পারে আইএসএল। যদিও এখনও নিশ্চিত করে জানা যায়নি তবে সূত্রের খবর, অক্টোবরের প্রথম সপ্তাহেই আইএসএল শুরু হতে চলেছে। প্রত্যেক বছরই সেপ্টেম্বর থেকে শুরু হয় আইএসএল। গতবার সময়ে মত শুরু করতে না পারায় ১৩ ম্যাচের টুর্নামেন্ট আয়োজন করা হয়। অর্থাৎ প্রত্যেকটি দল ১৩টি করে ম্যাচ খেলে। এবারও একমাস দেরিতে শুরু হচ্ছে টুর্নামেন্ট সেক্ষত্রে কি ম্যাচ সংখ্যা বা নিয়মে কি কোনও পরিবর্তন হবে? এটাই এখন প্রশ্ন।
সুপার কাপ কখন হবে? (ISL Date)
আইএসএল ছাড়াও সুপার কাপ কোন সময়ে হবে তা নিয়েও একটা অনিশ্চিয়তা রয়েছে। যদি দেড়িতে আইএসএল শুরু হয় তাহলে, ওই ফাকা সময়ে সুযোগ থাকবে সুপার কাপ আয়োজন করার। নাহলে আইএসএল শেষে। তবে আইএসএল শেষেও খুব বেশি সময় থাকবে না। কারণ মে মাসে মরসুম শেষ। তাই সুপার কাপ নিয়েও সংশয় রয়েছে। এখন কীভাবে দুটো টুর্নামেন্ট আয়োজন করবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সেটাই দেখার।
আরও পড়ুন: India vs Sri Lanka Independence Day: ভারতের ৬০০তম টেস্ট শুরুর আগেই স্বাধীনতা দিবস উদযাপন
দায়িত্বে ক্লাব জোট (ISL Date)
দীর্ঘ টালবাহানা ও আলোচনার পর অবশেষে ক্লাবগুলির জোটের হাতেই ইন্ডিয়ান সুপার লিগ (ISL Date) পরিচালনার দায়িত্ব গিয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ক্লাব জোটের মধ্যে চুক্তি অনুযায়ী, আগামী চার বছরের জন্য ক্লাবগুলি নিজেদের বাণিজ্যিক অধিকার ও পরিচালনায় এই টুর্নামেন্ট আয়োজন করবে। পাশাপাশি এবার চার্চিল ব্রাদার্সও যোগ হয়েছে। শুধু তাই নয়, রয়েছে ডায়মন্ড হারবার এফসিও। রাজ্যে সরকার পরিবর্তনের পর তাদের খেলা নিয়েও টালবাহানা রয়েছে। তাই ৪ সেপ্টেম্বর থেকে যে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল তা পিছিয়ে ৫ অক্টোবর করা হচ্ছে।



