Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের স্বাধীনতর সঙ্গে মোহনবাগানের (Mohun Bagan Foundation Day) নাম যে ওতপ্রোত ভাবে জরিত তা আবারও বোঝা যায় ক্লাবের প্রতিষ্ঠা দিবসের দিন। ১৮৮৯ সালের ১৫ আগস্ট প্রতিষ্টা হয়েছিল মোহনবাগানের। কাকতালীয় ভাবে ভারত স্বাধীন হয়েছে সেই ১৫ আগস্ট। শনিবার মোহনবাগান তাঁবুতে হৈ হৈ করে হয়ে গেল প্রতিষ্টা দিবস পালন। এদিন সকালে মোহনবাগান তাঁবুতে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পাশাপাশি হাজির ছিলেন প্রাক্তন ফুটবলাররাও।
ফুটবলের ঐতিহ্য ও লক্ষ্য (Mohun Bagan Foundation Day)
ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ মোহনবাগান ক্লাবের গৌরবময় ইতিহাস এবং ফুটবলের ঐতিহ্যের কথা স্মরণ করেন। তিনি জানান যে, আগামী দিনে বাংলার ছেলে-মেয়েরা মোহনবাগান এবং ভারতের জার্সি গায়ে বিশ্ব দরবারে দেশের প্রতিনিধিত্ব করবে। দেশকে গর্বিত করবে। এটাই তাদের মূল লক্ষ্য।
আন্তর্জাতিক ম্যাচ আয়োজন (Mohun Bagan Foundation Day)
ভারতের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। কলকাতাতেই হবে সেই ম্যাচ। বিশ্বকাপের ব্রাজিল দল আসবে কলকাতায় খেলতে। ক্রীড়ামন্ত্রী মনে করেন, এটি শুধুমাত্র একটি ম্যাচ নয়, বরং অভিজ্ঞতা, যা দেশবাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ধরনের বড় আয়োজনের জন্য সরকারিভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিটের দাম এআইএফএফ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
পরিকাঠামোগত উন্নয়ন (Mohun Bagan Foundation Day)
ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ মনে করেন, অতীতে ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের নানা ঘাটতি থাকলেও বর্তমান সরকার যুবভারতী ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন স্টেডিয়ামের আধুনিকীকরণে বিশেষ জোর দিয়েছে। স্টেডিয়ামে উন্নত এলইডি স্ক্রিন স্থাপন, ক্ষতিগ্রস্ত চেয়ারগুলোর বদল এবং নতুন চেয়ার বসানোর কাজ চলছে।
আরও পড়ুন: Mohun Bagan Durand: চিন্তায় মোহনবাগান ম্যানেজমেন্ট! কেন?
নিরাপত্তা ও ক্যামেরা
দর্শকদের নিরাপত্তা (Mohun Bagan Foundation Day) সুনিশ্চিত করতে ব্যবস্থা নিচ্ছে সরকার। তিনি জানান, যুবভারতীতে ম্যাচ চলাকালীন সুরক্ষার জন্য পর্যাপ্ত ক্যামেরা ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম সংযোজন করা হচ্ছে।



