Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শরীরের অন্য অংশের মতো স্তনেও অনেক (Breast Massage) সময় ব্যথা, ভারী লাগা বা অস্বস্তি হতে পারে। বিশেষ করে পিরিয়ডের আগে, শরীরে হরমোনের পরিবর্তনের সময় বা দীর্ঘক্ষণ ব্রেস্ট ফিডিং করার পর এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর থেকে রেহাই পাবার উপায় কী? বিশেষজ্ঞদের মতে হালকা হাতে ব্রেস্ট ম্যাসাজ করলে খুব উপকার পাওয়া যায়।
আরাম বা ব্যথা উপশম হয় (Breast Massage)
বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে এবং খুব হালকা হাতে (Breast Massage) ম্যাসাজ করলে স্তনের আশপাশের টান কিছুটা কমতে পারে। এতে অনেকটা আরাম পাওয়া যায়। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও সঠিক পদ্ধতিতে হালকা ম্যাসাজ করলে স্তনে জমে থাকা দুধ বের হতে সাহায্য করতে পারে এবং অস্বস্তি কমতে পারে।
রোগের চিকিৎসা? (Breast Massage)
তবে একটা বিষয় মনে রাখা খুব জরুরি-ব্রেস্ট ম্যাসাজ কোনও রোগের চিকিৎসা নয়। অনেকেই মনে করেন, নিয়মিত ম্যাসাজ করলে স্তনের আকার বাড়ে বা ব্রেস্ট ক্যান্সার-এর ঝুঁকি কমে। এর পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।

তবে নিজের স্তনের স্বাভাবিক গঠন সম্পর্কে সচেতন হওয়ার ক্ষেত্রে কিছুটা উপকার হতে পারে। ম্যাসাজ করার সময় যদি নতুন কোনও lump, অস্বাভাবিক শক্ত জায়গা, নিপল থেকে অস্বাভাবিক তরল বের হওয়া, ত্বকে পরিবর্তন বা দীর্ঘদিনের ব্যথা নজরে আসে, তাহলে বিষয়টি এড়িয়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আরও পড়ুন: Kunal Ghosh: “ভালো তৃণমূল হয়েও বাঁচা যায় না”- আশিসের মৃত্যুতে ঋত শিবিরকে কটাক্ষ কুণালের
ম্যাসাজ করার সময় কখনও জোরে চাপ দেওয়া ঠিক নয়। ব্যথা, লালচে ভাব, ফোলা বা সংক্রমণের মতো সমস্যা থাকলে নিজে থেকে ম্যাসাজ না করাই ভালো।


