Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জয়ন্ত দাস, বীরভূম: বীরভূমের তারাপীঠে (Tarapith Hotel Fire) সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল অন্তত পাঁচ জনের। গুরুতরভাবে দগ্ধ ও অসুস্থ হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।
ভোর বেলায় ভয়াবহ আগুন (Tarapith Hotel Fire)
Tarapith Hotel Fire‘বিদেশিনী’-র নীচের তলায় ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। সেই সময় হোটেলের অধিকাংশ আবাসিকই ঘুমোচ্ছিলেন। ফলে আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়া ধোঁয়ায় আতঙ্ক তৈরি হয়। অনেকেই ঘরের ভিতরে আটকে পড়েন।
হোটেল কর্তৃপক্ষের দাবি (Tarapith Hotel Fire)
হোটেল কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ সরবরাহের একটি (Tarapith Hotel Fire) যন্ত্রে সমস্যা থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এরপর হোটেলের সাজসজ্জায় ব্যবহৃত দাহ্য সামগ্রীতে আগুন ধরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তারাপীঠ ও রামপুরহাট থানার পুলিশ এবং দমকল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আবাসিকদের কয়েকজন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন, আবার কয়েকজন আগুনে ঝলসে যান। একাধিক ঘরে আটকে থাকা মানুষকে পুলিশ ও উদ্ধারকারী দল বের করে আনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আতঙ্কের মধ্যে অনেকে বিকল্প বেরোনোর পথ খুঁজে না পেয়ে বিপাকে পড়েছিলেন।
শ্রাবণ মাসে পুজো দিতে বিভিন্ন জেলা থেকে বহু পুণ্যার্থী তারাপীঠে এসেছিলেন। ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এবং হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।


