Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার জন্য তাঁকে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু তার আগেই আবার বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা রয়েছে। কী কারণে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তার স্পষ্ট কারণ জানাচ্ছে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ অভিষেকের(Abhishek Banerjee)
আবারও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি কৃষ্ণা রাও মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আদালতে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন অভিষেকের আইনজীবী। অন্য পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ আদালতের। আগামী বুধবার মামলার শুনানি।
বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসের দৃষ্টি আকর্ষণ(Abhishek Banerjee)
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগে সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য্য। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের আইনজীবী আদালতে বলেন, ‘সুপ্রিমকোর্টের অনুমতি পাওয়ার পর চোখের চিকিৎসা করাতে খুব দ্রুত বিদেশে যাওয়ার কথা রয়েছে তাঁর মক্কেলের। কিন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ফলে বিদেশে যেতে এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ তিনি খরচ করতে পারছেন না। কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তার স্পষ্ট কারণ ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানাচ্ছে না।’
অভিষেকের আইনজীবী এদিন আরও দাবি করেন, ‘কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ করতে হয়ে। সেই ধারা মোতাবেক পুলিশকে আগে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে ফ্রিজ করার জন্য আবেদন করতে হয়। এক্ষেত্রে তা করা হয়নি।’
আরও পড়ুন: Kolkata Metro: সম্পূর্ণ চিংড়িহাটা মেট্রোর সংযোগ, বড়দিনেই অরেঞ্জ লাইন চালুর টার্গেট
অন্য পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ বিচারপতির
অভিষেকের আইনজীবীকে বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন করেন, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) বিরুদ্ধে কোনও তদন্ত চলছে কি না। তার উত্তরে অভিষেকের আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেল তদন্তে সব রকম সহযোগিতা করছেন। তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখার কোনও সম্পর্ক নেই। তাই এই আবেদনের দ্রুত শুনানি করা হোক। বিচারপতি কৃষ্ণা রাও অন্য পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দেন। এবং জানিয়ে দেন, এই মামলার শুনানি আগামী বুধবার তথা ১৯ আগস্ট হবে।
আরও পড়ুন: Rain Alert: আবহাওয়ার তোলপাড় করা খবর, নিম্নচাপ সরলেও কাটছে না বৃষ্টির দাপট


