Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার লর্ডসের মাঠে অনুষ্ঠিত দ্য হান্ড্রেডের (Manchester Super Giants) ষষ্ঠ সংস্করণের ফাইনালে ট্রেন্ট রকেটসকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে ট্রেন্ট রকেটস নির্ধারিত ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ১৫৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ম্যাঞ্চেস্টার ওপেনার টিম সেফার্ট। তাঁর অনবদ্য ৩৮ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস দলের জয়কে সুনিশ্চিত করার ক্ষেত্রে বড় ভূমিকা নেয়।
শেষ বলে লিয়াম ডসনের ছক্কা (Manchester Super Giants)
ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত বজায় ছিল চরম উত্তেজনা। জয়ের জন্য শেষ তিন বলে ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের প্রয়োজন ছিল তিন রান। এই স্নায়ুর চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় ছক্কা হাঁকিয়ে দলের জয় ও শিরোপা নিশ্চিত করেন লিয়াম ডসন। এই রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বসিত গোটা দল ও সমর্থকরা।
প্রথম বড় ট্রফি (Manchester Super Giants)
আইপিএলের লখনউ সুপার জায়ান্টসের পর এবার দ্য হান্ড্রেডে ম্যাঞ্চেস্টার ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিয়েছিল আরপিএসজি গ্রুপ। পূর্বে ‘ম্যাঞ্চেস্টার অরিজিনালস’ নামে পরিচিত দলটি নতুন মালিকানায় নাম পরিবর্তন করে ‘ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস’ হয়। প্রথম মরশুমেই এই দলটির হাত ধরে নিজের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির ঝুলিতে প্রথম কোনো বড় ট্রফি দেখলেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। জয়লাভের পর তিনি দলগত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং লর্ডসের এই রাতকে ‘সুপার জায়ান্টস পরিবারের জন্য গর্বের মুহূর্ত’ বলে উল্লেখ করেন।
আরও পড়ুন: Durand Fixture: ডুরান্ড কাপের সূচি নিয়ে ক্ষুব্ধ দুই প্রধান
জস বাটলার ও মালিকের প্রতিক্রিয়া (Manchester Super Giants)
ম্যাচ জয়ের (Manchester Super Giants) পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের অধিনায়ক জস বাটলার। তিনি জানান, ফাইনাল জেতার জন্য তাঁদের টানা পাঁচটি ম্যাচ জিততে হয়েছিল এবং দল সেই লক্ষ্য পূরণ করে যোগ্যতার সাথেই ট্রফি জিতেছে। অন্যদিকে, দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ওপেনার টিম সেফার্ট, বোলার নূর আহমেদ এবং অধিনায়ক জস বাটলারের পারফরম্যান্সের বিশেষ প্রশংসা করেন। পাশাপাশি, শেষ পর্যন্ত দলের পাশে থাকার জন্য সমস্ত সমর্থকদেরও ধন্যবাদ জানান তিনি।



