Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ বেঙ্গালুরুর হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছেন ভুবনেশ্বর কুমার।এরপর থেকেই দাবি উঠছে তাঁকে আবার জাতীয় দলে ফেরানোর (Bhuvneshwar Kumar)।
ভুবির দুরন্ত পারফরম্যান্স (Bhuvneshwar Kumar)
২০২৫ সালের পর ২০২৬ সালের আইপিএল খেতাবও জিতেছে বেঙ্গালুরু। এই জয়ের পর থেকে আরসিবি-কে নিয়ে যেমন চর্চা চলছে তেমন চর্চায় রয়েছে দলের অন্যতম পেসার ভুবনেশ্বর কুমার। পুরো আইপিএল-এ দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। সেখান থেকেই আবার নতুন করে তাঁকে নিয়ে আলোচনা চলছে। তাঁর ফর্ম দেখে অনেকেই দাবি তুলছেন জাতীয় দলে ফেরানোর (Bhuvneshwar Kumar)।
সদ্য শেষ হওয়া আইপিএল-এর খেতাব জয়ের পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা প্রশংসা করেন ভুবনেশ্বরের। তিনি বলেন এই মরশুমে ভুবির প্রত্যাবর্তন ছিল অসাধারণ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভুবনেশ্বর কুমারের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। ও যেভাবে বোলিং করেছে সেটা সত্যিই অসাধারণ।’
এই মেগা টুর্নামেন্টে যেকোন কোন সময় ভুবি নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। যেমন তিনি নতুন বলে বোলিং করেছেন তেমন তিনি ডেথ ওভারের বাজিমাত করেছেন। সুইং হোক বা রান কম দেওয়া, সব ক্ষেত্রেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। আইপিএল শুরুর আগেই অনুশীলনে দেখা গেছিল তাঁকে নিখুঁত ইয়র্কার করে পরাস্ত করতে ব্যাটারদের। সেই একই ছবি দেখা গেছে আইপিএল-এর ম্যাচে। এই আইপিএল-এ যেখানে বুমরা ব্যর্থ হয়েছেন সেখানে সবচেয়ে কার্যকরী বোলার হিসেবে নিজেকে তুলে ধরেছেন ভুবি (Bhuvneshwar Kumar)।

আরও পড়ুন: Surendranath College: সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে লক্ষ লক্ষ উঁইধরা টাকা! রহস্য ঘিরে তোলপাড়
সদ্য শেষ হওয়া আইপিএল-এ তিনি ১৬ ম্যাচ খেলে নিয়েছেন ২৮টি উইকেট। এমনকি তাঁর ইকোনোমি রেটও ছিল ৮-র নিচে। এরপর অনেকেই মনে করছেন তিনি আবার জাতীয় দলে ফিরতে পারেন। তবে সেই বিষয়ে রাজীব শুক্লা স্পষ্ট করে কিছু না বললেও তাঁর প্রশংসা থেকে অনুমান করা যাচ্ছে যে তাঁর দিকে নজর রয়েছে নির্বাচকদের আর আবার তাঁকে দেখা যেতে পারে জাতীয় দলের জার্সি গায়ে।
রাজীব শুক্লা ২০২৬ সালের আইপিএল ফাইনাল নিয়ে বলেন এই ম্যাচটি খুবই ভাল ছিল। দুই দলই ছিল শিরোপা জেতার দাবিদার। তিনি বলেন, ‘এটি একটি খুব ভালো ফাইনাল ম্যাচ ছিল। যে দলগুলো ফাইনালে পৌঁছেছিল, সেই দু’ দলই শক্তিশালী ছিল। আর RCB টানা দু’বার জেতায় আমরা খুব খুশি। একই সঙ্গে আমি গুজরাট টাইটান্সকেও অভিনন্দন জানাই (Bhuvneshwar Kumar)।’


