Last Updated on [modified_date_only] by Sumana Bera
সুকৃতি ভট্টাচার্য, কলকাতা: একটার পর একটা নিম্নচাপের দাপটে রাজ্যজুড়ে অব্যাহত দুর্যোগ। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপ গত ৬ ঘণ্টায় ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়েছে (South Bengal)। ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে নিম্নচাপ।
নিম্নচাপের গতিপথ (South Bengal)
আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপটি মূলত রাঁচির ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং গয়ার ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কেন্দ্র করে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড ও বিহারের দিকে সরে যাবে। তবে নিম্নচাপ সরলেও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি কাটছে না। শহর কলকাতায় আকাশ দিনভর প্রধানত মেঘলা থাকবে। এক থেকে দু’দফা হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পসরা গুটিয়ে নেওয়ার বদলে দুর্যোগের আবহ বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।
আরও পড়ুন:Dhupguri: ছয় মাসেই বেহাল রাস্তা! পিচ উঠে তৈরি বড় বড় গর্ত, দুর্ভোগে মানুষ
মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায়। পশ্চিমের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি হবে। তবে, কাল-পরশু ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে (South Bengal)। শুক্রবারও তেমন কোনও সম্ভাবনা নেই বৃষ্টির।
আরও পড়ুন:Building Collapses: জোড়াবাগানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২২০ বছরের পুরনো বাড়ি, বৃদ্ধার মৃত্যু, আহত ৫
টানা বৃষ্টির জেরে কলকাতায় পারদ স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিচে নেমেছে। তিলোত্তমায় (Kolkata Weather Forecast) সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৬০.৪ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৭ ডিগ্রি কম।
উত্তরবঙ্গে হলুদ সতর্কতা (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে উত্তরের একাধিক জেলায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে হাওয়া অফিস।


