Last Updated on [modified_date_only] by Sumana Bera
সুকৃতি ভট্টাচার্য, কলকাতা: লাগাতার বর্ষণের জেরে বিপত্তি। উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার মালাপাড়ায় ভেঙে পড়ল ২২০ বছরের পুরনো তিনতলা বাড়ি (Building Collapses)। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার। মৃতের নাম উর্মিলা সাহু। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য।
ভেঙে পড়ল বাড়ির একাংশ (Building Collapses)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩১ নম্বর ব্রজদুলাল স্ট্রিটের বহু পুরোনো জীর্ণ ভবনটিতে বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছিল। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে বাড়িটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় পৌঁছেছিল। মঙ্গলবার ভোরে আচমকা বিকট শব্দে বাড়িটির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে (Building Collapses)। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় জোড়াবাগান থানা ও কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা দলকে।
আরও পড়ুন:Record Rainfall: রেকর্ড বৃষ্টি কলকাতায়! জলমগ্ন ঠনঠনিয়া, পাতিপুকুর, সুকিয়া স্ট্রিট
ঘটনার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। ভেঙে পড়া বাড়িটির ভেতর প্রায় ২০ জন বাসিন্দা আটকে পড়েছিলেন। উদ্ধারকারীরা তৎপরতার সঙ্গে তাঁদের সবাইকে নিরাপদ স্থানে বের করে আনেন (Building Collapses)। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বৃদ্ধা উর্মিলা সাহু। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন বলে খবর।
আরও পড়ুন: Kolkata Metro: সম্পূর্ণ চিংড়িহাটা মেট্রোর সংযোগ, বড়দিনেই অরেঞ্জ লাইন চালুর টার্গেট
কলকাতাসহ দক্ষিণবঙ্গে এখনও বর্ষার দাপট অব্যাহত। লাগাতার বৃষ্টিতে শহরের বেশ কিছু পুরোনো ও বিপজ্জনক বাড়ির অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠেছে। জোড়াবাগানের দুর্ঘটনা শহরের জীর্ণ বাড়িগুলির নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল।


