Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: স্কুলে ছাতীরছাত্রীরা পড়াশোনা করতে যায়, ইদানিং অভিভাবকরা ভয় পাচ্ছে স্কুলে পাঠাতে (School Safety)। দক্ষিণ কলকাতার একটি নামী স্কুলের শৌচালয়ে তৃতীয় শ্রেণির এক পড়ুয়াকে সাপে কামড়ানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে স্কুলের শৌচালয়ের ভিতরে প্রায় দেড় ফুট লম্বা একটি সাপ পড়ুয়াটিকে কামড়ায় বলে অভিযোগ। ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসার জন্য শিশুটিকে স্কুলের সিক রুমে নিয়ে যায়।
পরিবারের অভিযোগ (School Safety)
পরিবারের অভিযোগ, পরে ওই পড়ুয়াকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে গিয়ে শিশুটির পায়ে কামড়ের দাগ দেখতে পান বাবা-মা। তাঁরা বিষয়টি জানতে চাইলে শিশুটির কাছ থেকেই স্কুলের শৌচালয়ে সাপের কামড়ের ঘটনা জানতে পারেন বলে পরিবারের দাবি। এরপর তড়িঘড়ি শিশুটিকে ফোর্টিস হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। চিকিৎসকরা জানান, আতঙ্কের কারণ নেই। প্রাথমিকভাবে জানা যায়, সাপটি বিষধর নয়। বর্তমানে শিশুটি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
স্কুল কর্তৃপক্ষ চুপ! (School Safety)
পরিবারের দাবি, সাপটির দৈর্ঘ্য প্রায় দেড় ফুট এবং শরীর সাদা রঙের, তার উপর হলুদ ছোপ ছিল। ঘটনায় স্কুলের পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। নামী স্কুলের শৌচালয়ের ভিতরে কীভাবে সাপ ঢুকল এবং পড়ুয়াদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: BJP Dilip Ghosh: পশ্চিমবঙ্গে বাতাস যতদূর পৌঁছয়, সেখানে দুর্নীতি আছে: দিলীপ ঘোষ
ঘটনার পর স্কুলটি দিনের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে এখনও বিস্তারিত কোনও বিবৃতি পাওয়া যায়নি।



