Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: ব্যাঙ্কে বারবার নগদ টাকা তোলেন? তাহলে এবার খরচ বাড়তে পারে আপনার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর কোটি কোটি গ্রাহকের জন্য বড় আপডেট। বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (BSBD) অ্যাকাউন্টে নগদ উত্তোলনের নিয়মে বড় পরিবর্তন আনছে SBI। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে মাসে চারবার পর্যন্ত নগদ টাকা তোলা যাবে সম্পূর্ণ বিনামূল্যে, তবে তার বেশি লেনদেন করলেই গুনতে হবে অতিরিক্ত চার্জ।
কী পরিবর্তন আসছে?(SBI)
সাধারণত, BSBD অ্যাকাউন্টে মাসে ৪ বার টাকা তোলা বিনামূল্যে থাকে। এতদিন এই ৪ বারের হিসাব মূলত ব্যাঙ্ক শাখা বা এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, এই ৪ বারের ‘ফ্রি’ সীমার মধ্যে এবার থেকে ডিজিটাল লেনদেনকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। অর্থাৎ, আপনি শাখায় যান বা এটিএম ব্যবহার করুন—সবই এখন এই ৪ বারের সীমার মধ্যে গণ্য হবে।
YONO অ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা(SBI)
সবথেকে উল্লেখযোগ্য পরিবর্তনটি এসেছে কার্ডহীন লেনদেনের ক্ষেত্রে। এতদিন এসবিআই(SBI)-এর YONO অ্যাপের মাধ্যমে কার্ড ছাড়াই যে ডিজিটাল উপায়ে টাকা তোলা যেত, তা এই মাসিক সীমার বাইরে ছিল। কিন্তু ১ অক্টোবর থেকে কার্ডলেস ক্যাশ উইথড্রয়ালও ওই ৪ বারের মাসিক সীমার মধ্যেই ধরা হবে। ফলে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত গ্রাহকদের জন্য এটি একটি বড় পরিবর্তন হতে চলেছে।
চার্জ কত দিতে হবে?
ব্যাঙ্কের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, মাসে ৪ বারের বেশি নগদ লেনদেন করলেই প্রতিটি লেনদেনের জন্য গ্রাহককে ১৫ টাকা + জিএসটি (GST) চার্জ দিতে হবে। এতদিন ডিজিটাল লেনদেনের ওপর এই কঠোর নিয়ম ছিল না, কিন্তু এখন থেকে প্রতিটি টাকা তোলার লেনদেনের ওপর এই চার্জ প্রযোজ্য হবে।
আরও পড়ুন: Indo Pak: নয়াদিল্লি-ইসলামাবাদ কূটনৈতিক উত্তাপ, সরানো হল পাক দূতাবাসের বাইরের নিরাপত্তা ব্যারিকেড
BSBD অ্যাকাউন্ট কী এবং কেন এই নিয়ম?(SBI)
স্টেট ব্যাঙ্কের বেসিক সেভিংস অ্যাকাউন্ট (BSBD) মূলত সেইসব গ্রাহকদের জন্য তৈরি, যারা কোনো ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার চাপ ছাড়াই সাধারণ ব্যাংকিং পরিষেবা পেতে চান। এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা নেই, তবে চেকবুকের মতো কিছু প্রিমিয়াম সুবিধা এই অ্যাকাউন্টে পাওয়া যায় না। সাধারণ মানুষের জন্য ব্যাঙ্কিং সহজ করার লক্ষ্য থাকলেও, ক্রমবর্ধমান লেনদেনের খরচ সামলাতেই ব্যাঙ্ক এই নতুন বিধিনিষেধ আরোপ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


