Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা জেল থেকে কঠোর নিরাপত্তার মধ্যে ইসলামাবাদের শাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে(Imran Khan)। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই পদক্ষেপ নেওয়া হয়।
উচ্চ নিরাপত্তার মধ্যে স্থানান্তর (Imran Khan)
আগস্টের এই ঘটনার পেছনে ছিল সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের আদেশ, যেখানে বিচারক শহীদ ওয়াহিদ বলেন, কারাবন্দি ব্যক্তির মানবিক চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে।
রাওয়ালপিন্ডি এবং হাসপাতালের সংযোগ সড়কে প্রায় ৮০০ পুলিশ ও ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (FC) সদস্য মোতায়েন করা হয়েছিল।
রাত প্রায় ১টার দিকে ইমরান খানকে হাসপাতালে আনা হয়। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা যায়, পুরো পথে তাঁর সমর্থকরা ভিড় জমিয়ে স্লোগান দিচ্ছিলেন।
গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালের আশেপাশে ২ কিলোমিটার এলাকায় সিগন্যাল জামার বসানো হয় এবং প্রবেশের সময় আশপাশের আলো নিভিয়ে পেছনের দরজা দিয়ে তাঁকে ভেতরে নিয়ে যাওয়া হয়।
ইমরানের পিটিআই (PTI) নেতা জুলফি বুখারি এবং সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভী এই স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেন।
কেন এই জরুরি চিকিৎসা? (Imran Khan)
কিছুদিন ধরে তাঁর স্বাস্থ্য মারাত্মকভাবে খারাপ হওয়ার খবর আসছিল। অনিয়ন্ত্রিত রক্তচাপ, বুক ধড়ফড় এবং মাথাব্যথার অভিযোগ ছিল।
ডক্টর আরিফ আলভী জানান, ইমরানের বিশ্রামের সময় হৃদস্পন্দন ৫৪ বিপিএম-এ নেমে এসেছিল, যা তাঁর শারীরিক অবস্থার জন্য স্বাভাবিক নয়।
এছাড়া আইনজীবীর মতে, ডান চোখে ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন ওক্লুশন’-এর কারণে তাঁর দেখার ক্ষমতা ১৫ শতাংশে নেমে এসেছিল।
আরও পড়ুন: North Korea Japan Sea: জাপান সাগরে শতাধিক ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার: জরুরি সতর্কতা দক্ষিণ কোরিয়ার
পরবর্তী গুঞ্জন ও জল্পনা (Imran Khan)
হাসপাতালে নেওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্ক শুরু হয়। ‘এআরওয়াই নিউজ’ এবং ‘আল জাজিরা’র প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পরেই তাঁকে পুনরায় আদিয়ালা জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে স্থানীয় কিছু সাংবাদিকদের দাবি, তাঁকে শাফা হাসপাতালের পরিবর্তে ‘পিমস’ (PIMS) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এই দাবিগুলোর সত্যতা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে।



