Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ডুরান্ড কাপের সেমিফাইনালেও পুরনো গোল মিসের রোগ তাড়া করল মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Durand)। জামশেদপুর এফসি ম্যাচের মতো নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও ভূরি ভূরি সুযোগ নষ্ট করল সবুজ-মেরুন। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য থাকার পর শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ফের পরিত্রাতা হয়ে উঠলেন গোলরক্ষক বিশাল কাইথ। দুটি পেনাল্টি বাঁচিয়ে দলকে ফাইনালে তুললেন তিনি। ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। ফলে ডুরান্ডের মঞ্চে ফের হাইভোল্টেজ কলকাতা ডার্বি দেখতে মুখিয়ে রয়েছে ময়দান।
ম্যাচ ও মাঠের পরিস্থিতি (Mohun Bagan Durand)
বৃষ্টির কারণে গুয়াহাটির মতো এদিনও ম্যাচ শুরুর আগে মাঠে জল জমে ছিল। ফলে দুই দলের ফুটবলারদেরই বল নিয়ন্ত্রণে সমস্যায় পড়তে হয়। মোহনবাগান ৪-৪-২ ছকে দল সাজালেও, ৪-৩-৩ ফরমেশনে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখায় নর্থইস্ট। প্রথম ১০ মিনিট বলের দখল তাদের কাছেই বেশি ছিল।
প্রথমার্ধের তৈরি হওয়া সুযোগ (Mohun Bagan Durand)
প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে গোল আসেনি। ১৩ মিনিটে লিস্টন কোলাসোর কর্নার থেকে সুযোগ তৈরি হলেও তা রুখে দেন নর্থইস্টের গোলরক্ষক। ১৯ মিনিটে আপুইয়ার দূরপাল্লার শট এবং ২৩ মিনিটে লিস্টনের ফ্রি-কিক সহজেই বাঁচান গোলরক্ষক। ২৪ মিনিটে কিয়ান নাসিরির শট অল্পের জন্য পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। ৩৩ মিনিটে নর্থইস্টের আলাদিন আজারাইয়ের ভলিও লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধের আক্রমণ (Mohun Bagan Durand)
দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের গতি বাড়ায় সবুজ-মেরুন শিবির। ৫৭ মিনিটে সাহাল ও কিয়ান নাসিরির জায়গায় অনিরুদ্ধ থাপা ও জেমি ম্যাকলারেনকে নামান কোচ। ৬০ মিনিটে জেলজকোভিচের দুর্দান্ত শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৩ মিনিটে নর্থইস্টের রাবিহের ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন আলাদিন ও এতিয়ান। ৭১ মিনিটে সামিরের বদলে মাঠে নেমে মোহনবাগান জার্সিতে অভিষেক ঘটে ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েলের। ৮০ মিনিটে নামেন ছাংতে। রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় অতিরিক্ত সময় পর্যন্ত গোল ধরে রাখতে সক্ষম হয় মোহনবাগান।
টাইব্রেকারের ফয়সালা (Mohun Bagan Durand)
টাইব্রেকারে ফের নিজের নামের (Mohun Bagan Durand) প্রতি সুবিচার করেন বিশাল কাইথ। নর্থইস্টের রবিন যাদব ও পার্থিব গগৈয়ের স্পট কিক দারুণ দক্ষতায় রুখে দেন তিনি। অন্যদিকে, মোহনবাগানের হয়ে নির্ভুল নিশানায় বল জালে জড়ান রাহুল ভেকে, শুভাশিস বসু, লিস্টন কোলাসো এবং জেমি ম্যাকলারেন। এর ফলে গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে ১৮তম ডুরান্ড কাপ জয়ের দোরগোড়ায় পৌঁছে গেল সবুজ-মেরুন শিবির।
আরও পড়ুন: Sourav Ganguly: লর্ডসে ইতিহাস পুনরাবৃত্তি, ফিরল ২০০২-এর সৌরভের স্মৃতির নস্ট্যালজিয়া
ফাইনালে ডুরান্ড কাপের মহারণে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী—মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ডার্বির এই রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ফুটবলপ্রেমীদের মধ্যে।



