Last Updated on [modified_date_only] by Sumana Bera
সুকৃতি ভট্টাচার্য, কলকাতা: শনিবারই কি ফের বদলাতে চলেছে বাংলার আবহাওয়ার ছবি? বঙ্গোপসাগরে তৈরি হতে পারে জোড়া ঘূর্ণাবর্ত। তার প্রভাবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টির দাপট (Rain Alert)। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও থাকছে। তবে এখনই নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা দেখছে না আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
শনিবার জোড়া ঘূর্ণাবর্ত! (Rain Alert)
পরিস্থিতি নজরে থাকলেও আপাতত বড়সড় দুর্যোগের পূর্বাভাস নেই। মৌসুমী অক্ষরেখা বর্তমানে সাগরদ্বীপ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এরই মধ্যে শনিবার জোড়া ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পরিস্থিতি ঠিক কী? শুক্রবারের তুলনায় রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উপকূলের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির (Rain Alert) সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার আরও কয়েকটি এলাকায় বৃষ্টির দাপট বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:Suvendu Adhikari: বন্যায় বিপর্যস্ত সবং, ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি (Rain Alert) হতে পারে। কোথাও মাঝারি, কোথাও আবার দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার এবং সোমবার কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া।
উত্তরবঙ্গে আপাতত স্বস্তি (North Bengal Weather)
উত্তরবঙ্গে বৃষ্টি চললেও এখনই অতি ভারী বৃষ্টির আশঙ্কা নেই। শনিবার ও রবিবার তুলনামূলকভাবে বৃষ্টির (Rain Alert) সম্ভাবনা কম। তবে পাহাড় ও ডুয়ার্সের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার আরও কয়েকটি জেলায় বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবার সকালেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে জারি রয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। শনিবার ঘূর্ণাবর্ত, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain Alert), বাংলার আকাশে ফের সক্রিয় হচ্ছে দুর্যোগের মেঘ। তবে আপাতত নতুন নিম্নচাপের সম্ভাবনা কম বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।


