Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অংশুমান চক্রবর্ত্তী, শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফরের (Amit Shah) দ্বিতীয় দিনে শুক্রবার ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। মূলত সীমান্ত নিরাপত্তা এবং দেশের নতুন ফৌজদারি আইন, এই দুই বিষয়কে সামনে রেখেই দিনভর একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। কড়া নিরাপত্তার মধ্যেই সকাল থেকে শুরু হবে তাঁর কর্মসূচি।
ঠাসা কর্মসূচি (Amit Shah)
সকাল সাড়ে ১১টা নাগাদ রাঙ্গাপানি এলাকার (Amit Shah) এসএসবি ক্যাম্পে পৌঁছনোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেখান থেকেই সীমান্ত নিরাপত্তা পরিকাঠামোর একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। জলপাইগুড়ি জেলার সীমান্তবর্তী এলাকায় দুটি ট্রানজিট ক্যাম্প এবং একটি কমিউনিটি হলের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। সীমান্ত এলাকায় এসএসবির পরিকাঠামো আরও শক্তিশালী করতেই এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
একাধিক বৈঠক (Amit Shah)
এরপর এসএসবি আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত-নেপাল এবং ভারত-ভুটান সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি, নজরদারি ব্যবস্থা এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ রুখতে কী কী পদক্ষেপ প্রয়োজনিয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বৈঠকে।কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা চিকেনস নেক এর নিরাপত্তার বিষয়টিও বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে পারে। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের এই সরু করিডরের নিরাপত্তাকে কেন্দ্র করেই অমিত শাহের এবারের উত্তরবঙ্গ সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এসএসবি-র কর্মসূচি শেষ করে কাওয়াখালি মাঠের উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ। সেখানে ৫টি স্তম্ভ, পরিবর্তিত বিচারব্যবস্থা ভাবনাকে সামনে রেখে আয়োজিত ন্যায় সংহিতা প্রদর্শনী’র উদ্বোধন করবেন তিনি। ২১ থেকে ২৬ আগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলার কথা রয়েছে।

দেশে চালু হওয়া তিনটি নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিই এই প্রদর্শনীর অন্যতম লক্ষ্য।
আরও পড়ুন: Suvendu Adhikari: বন্যায় বিপর্যস্ত সবং, ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কাওয়াখালি মাঠে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ফলে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের পরিবর্তিত বিচারব্যবস্থা নিয়েও আজ উত্তরবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন অমিত শাহ। একদিকে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা, অন্যদিকে দেশের নতুন ফৌজদারি আইন, এই দুই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখেই অমিত শাহের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন। বিকেলে সন্ধ্যা ছয়টার পর শুকনার বেসরকারি রিসোর্টে সেনাবাহিনীর আধিকারিক, এসএসবি বিএসএফ, এসটিএফ, এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহর।


