Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে SFI ও ABVP-র সমর্থকদের (Riddhi Sen) মধ্যে সাম্প্রতিক সংঘর্ষকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। এই ঘটনার জেরে একদিকে যেমন ছাত্র সংগঠনগুলির মধ্যে চাপানউতোর চলছে, অন্যদিকে রাজনৈতিক নেতাদের মন্তব্য নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।
ঘটনার প্রেক্ষাপট (Riddhi Sen)
ঘটনায় ABVP-র কয়েকজন সমর্থক আহত হয়েছেন (Riddhi Sen) বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। সেখানে তিনি কড়া ভাষায় অভিযুক্তদের বিরুদ্ধে সরব হন। তাঁর বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের পরিবেশে কোনওভাবেই নকশাল, মাওবাদী বা দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। তিনি অভিযুক্ত ছাত্রদের দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন। সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যকেও তিনি প্রকাশ্যে নিশানা করেন।
নাম না করে নিশানা (Riddhi Sen)
এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় পালটা সরব হন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন। সরাসরি কারও নাম না করলেও তাঁর পোস্টের বক্তব্য যে সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্যকে ঘিরেই, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ঋদ্ধি লেখেন, সদ্য নির্বাচনে জয়ী হওয়ার পর অনেকের কথাবার্তায় আত্মবিশ্বাসের বদলে অতিরিক্ত আগ্রাসন দেখা যায়। তাঁর মতে, জনপ্রতিনিধিত্বের আসল পরীক্ষা হওয়া উচিত কাজের মাধ্যমে। পাশাপাশি সংশ্লিষ্ট জনপ্রতিনিধির বক্তব্যের ধরন নিয়েও কটাক্ষ করেন অভিনেতা।
তিনি লেখেন, “তবে আপাতত কিছুদিন অভিনয়টা আরেকটু মন দিয়ে করতে হবে,সাজ পোশাক ঠিক আছে,তবে vocal modulation আরেকটু বেটার করতে হবে,নাগাড়ে উঁচু স্কেলে সাংবাদিকদের উত্তর দিয়ে গেলে এক ঘেয়ে লাগছে শুনতে,মঞ্চ,ক্যামেরা আর রাজনৈতিক মঞ্চের অভিনয় থেকে আসলে বহুদিন দূরে ছিলেন উনি,আরেকটু নিয়মিত মহড়া করতে হবে l”


