Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পরনে কালো সালোয়ার, কানে দুল, কপালে টিপ—চেনা সাজেই ধরা দিলেন রাজন্যা হালদার। শুধু বদলে গেল একটি বিষয়, মাথায় নেই একঢাল চুল (Rajanya Halder)। সম্পূর্ণ ন্যাড়া মাথায় নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নতুন করে চর্চায় উঠে এলেন বঙ্গ রাজনীতির এই তরুণ মুখ। কেউ প্রশংসা করেছেন, কেউ আবার কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন?

রাজনীতি থেকে বিতর্কের কেন্দ্রে (Rajanya Halder)
একুশে জুলাইয়ের মঞ্চে ঝাঁঝালো বক্তব্যের মাধ্যমে একসময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর কেড়েছিলেন রাজন্যা। অল্প সময়েই পরিচিতি তৈরি হয়েছিল তাঁর। তবে রাজনৈতিক উত্থানের পরেই ছন্দপতন। তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর নিজস্ব রাজনৈতিক দল গড়ে ভোটের ময়দানে নামেন তিনি। বাড়ি বাড়ি ঘুরে একাই প্রচার চালিয়েছিলেন। কিন্তু নির্বাচনী ফলাফল তাঁর পক্ষে যায়নি।
জটা নিয়ে তৈরি হয়েছিল রহস্য (Rajanya Halder)
চলতি বছরের শুরু থেকেই মাথা কাপড়ে ঢেকে দেখা যাচ্ছিল তাঁকে। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্যও শুরু হয়। পরে রাজন্যা নিজেই বিষয়টি প্রকাশ্যে আনেন। জানান, তাঁর মাথায় তৈরি হয়েছিল জটা। সেই সময় বিষয়টিকে ঈশ্বরের আশীর্বাদ বলেও ব্যাখ্যা করেছিলেন তিনি। ফলে নয়া লুকের নেপথ্যেও সেই জটার কোনও ভূমিকা রয়েছে কি না, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: Suvendu Adhikari: অগ্নিকাণ্ডের পর বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রীর বার্তায় চাঞ্চল্য
“এক একরকমের রাজন্যা”
বৃহস্পতিবারের পোস্টে নিজের পরিবর্তিত চেহারা নিয়ে বেশ আত্মবিশ্বাসী রাজন্যা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘Beauty lies in the eyes of the beholder।’ পাশাপাশি জানিয়েছেন, কোনও দিন যদি ‘আমার জীবন’ নামে আত্মজীবনী লেখেন, তাহলে তার প্রতিটি পাতায় এক এক রকমের রাজন্যাকে তুলে ধরতে পারবেন। তাঁর কথায়, নেড়া বেলতলায় যতবার খুশি যাক, তাতে তাঁর কিছু যায় আসে না; বরং তিনি বেলপাতা দিয়ে মহাকাশে ত্রিনয়ন এঁকেছেন।



