Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: রূপোলি পর্দার গ্ল্যামার তো আকর্ষণের কেন্দ্রবিন্দু বটেই, কিন্তু তার উলটো পিঠেই রয়েছে এক অন্ধকার জগত (Janhvi Kapoor)। এআই-এর যুগ আসতেই তারকাদের নিয়ে আপত্তিকর কনটেন্ট তৈরির হিড়িক যেন আরও বেড়ে গেছে। মায়ানগরীর বহু নামী তারকাই এর শিকার। আর এবার এই নোংরামির বিরুদ্ধে একেবারে খড়্গহস্ত হলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর! ব্যক্তিত্বের অধিকার রক্ষার লড়াইয়ে সোজা দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই তরুণী তারকা।
৫৯২টি লিঙ্কে কোপ! (Janhvi Kapoor)
জাহ্নবীর আবেদনের ভিত্তিতে প্রাথমিক শুনানিতেই বড়সড় পদক্ষেপ করল দিল্লি উচ্চ আদালত। মোট ৬,৮৮৪টি লিঙ্কের মধ্যে প্রথম ধাপে ৫৫৮টি ইউআরএল বা লিঙ্ক অবিলম্বে ডিলিট করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, জাহ্নবীর এই মামলা অত্যন্ত যুক্তিসংগত। সময়মতো এই জঞ্জাল সাফ না করলে অভিনেত্রীর অপরূপ ইমেজ ও ব্যক্তিত্বের অপূরণীয় ক্ষতি হতে পারত। আপাতত চরম অশ্লীল কনটেন্টগুলো হঠানোর এই নির্দেশে বেশ স্বস্তিতে ‘মিলি’ নায়িকা।
তিন ভাগে কাটা হল আপত্তিকর জঞ্জাল! (Janhvi Kapoor)
আদালতের তরফ থেকে জাহ্নবীর আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত আপত্তিকর কনটেন্ট, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও ডিজিটাল জঞ্জালকে মোট তিনটি ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগে থাকবে যে কনটেন্টগুলো সরাসরি পর্নোগ্রাফি বা চরম অশ্লীলতার পর্যায়ে পড়ে। দ্বিতীয় ভাগে থাকবে অভিনেত্রীর স্টারডম ও ব্যক্তিত্বের অধিকারকে বেআইনিভাবে ব্যবহার করে পকেট ভারী করার ফন্দি। আর তৃতীয় ভাগে রাখা হয়েছে জাহ্নবীর নাম, ছবি বা পরিচয় ব্যবহার করে বিনা অনুমতিতে ফালতু প্রোডাক্ট বা মালপত্র বেচার অসৎ চেষ্টা।
আরও পড়ুন: Kareena Kapoor: বেবি বাম্প? গসিপের বাজারে নতুন বোমা ফাটালেন করিনা কাপুর খান!
সেলেবদের জন্য এ এক শক্ত বার্তা! (Janhvi Kapoor)
বিনা অনুমতিতে কারও ব্যক্তিগত ইমেজকে (Janhvi Kapoor) পণ্যে পরিণত করা বা বিকৃত কনটেন্ট ছড়ানো যে আর সহজে হজম করা হবে না, দিল্লি হাই কোর্টের এই রায় যেন সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আপাতত প্রথম দফার ৫৯২টি আপত্তিকর লিঙ্ক ডিলিট হওয়ার পর, সাইবার অপরাধীদের জন্য এটা যে একটা শক্ত বার্তা, তা বলাই বাহুল্য।



