Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান! ১৭বারের মত ডুরান্ড কাপ ঘরে তুলেছে ইস্টবেঙ্গল (EB Debabrata Sarkar)। তার ওপর সোনায় সোহাগা মোহনবাগানকে হারিয়েছে তারা। এই জয়ের পরেই দেবব্রত সরকারের কাছে ফোন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ম্যাচ জিতে সাংবাদিকদের মুখোমুখি হন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। সেই সময়ই তাঁর কাছে ফোন আসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ফোন করে তাঁকে অভিনন্দন জানান সিএবি সভাপতি। ক্যামেরার সামনেই সেই ফোন ধরে সৌরভকে ধন্যবাদ জানান দেবব্রত। সৌরভ মজা করে প্রশ্ন করেন, আমার কোচ কেমন? দেবব্রত সরকার রসিকতা করে বলেন, কোচ খারাপ নয়! আমার অনেক দিন ধরে নজর ছিল এই কোচের ওপর। তবেই তাঁকে দল বেছে নিয়েছে।
মাঠের পারফরম্যান্সেই বিশ্বাস লাল-হলুদের (EB Debabrata Sarkar)
বাইরের সমালোচনাকে পাত্তা না দিয়ে সবসময় মাঠের পারফরম্যান্সেই যে লাল-হলুদ ব্রিগেড বিশ্বাসী, তা স্পষ্ট করে দিয়েছেন শীর্ষকর্তা দেবব্রত সরকার। টুর্নামেন্টের শুরুতে মোহনবাগানের কাছে দল হেরে গেলেও তিনি যে বিন্দুমাত্র আত্মবিশ্বাস হারাননি, সে কথা পুনর্ব্যক্ত করেছেন। সহকর্মীদের তিনি আগেই আশ্বস্ত করেছিলেন যে শেষ হাসি হাসবে ইস্টবেঙ্গলই এবং ফাইনালে জিতেই ট্রফি ঘরে তুলবে দল।
আরও পড়ুন: Edmund Lalrindika: “সবে তো শুরু”, হুঙ্কার এডমুন্ডের
ভারতীয়দের ওপর ভরসা (EB Debabrata Sarkar)
ডার্বিতে অসাধারণ হ্যাটট্রিক করে ম্যাচ জয় নিশ্চিত করা এডমুন্ড লালরিনডিকাকে নিয়ে বিশেষ গর্ব প্রকাশ করেছেন দেবব্রত (EB Debabrata Sarkar)। বেঙ্গালুরু থেকে তাঁকে দলে টেনে আনা এবং চোট পাওয়ার কঠিন সময়েও তাঁর ওপর ভরসা রাখার সেই নেপথ্য গল্প তিনি শেয়ার করেন। তরুণ ফুটবলারদের দক্ষতার ওপর আস্থা রাখলেই যে এমন সাফল্য পাওয়া সম্ভব, এই জয়ে তারই প্রমাণ মিলেছে বলে মনে করেন তিনি।
ট্রফি জয়ের উল্লাস (EB Debabrata Sarkar)
ডুরান্ড জয়ের আনন্দে ইতিমধ্যেই টিম হোটেলে কেক কেটে উল্লাসে মেতে উঠেছেন কোচ হাবাস ও লাল-হলুদ ফুটবলাররা। এই সেলিব্রেশন শুধু হোটেল বা মাঠেই থেমে থাকছে না, সোমবার ইস্টবেঙ্গল তাঁবুতেও পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের জোয়ার বজায় থাকবে। দীর্ঘদিনের ট্রফি খরা কাটিয়ে লাল-হলুদের এই প্রত্যাবর্তন ক্লাব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল।



