Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার কয়েক (Sukanta Majumdar) মাসের মধ্যেই দলের অন্দরমহলের একাধিক অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিভিন্ন জেলায় স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে। পাশাপাশি কলকাতা-সহ একাধিক জায়গায় প্রকাশ্যে এসেছে গোষ্ঠীকোন্দলও। বিরোধীদের দাবি, ক্ষমতায় আসার পর বিজেপির বিরুদ্ধেও সেই একই ধরনের অভিযোগ সামনে আসতে শুরু করেছে, যা একসময় তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হত।
বিজেপিতেও তোলাবাজি অসুখ! (Sukanta Majumdar)
সম্প্রতি আনন্দপুর, এন্টালি এবং কসবা এলাকায় (Sukanta Majumdar) বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও চাঁদা তোলার অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। কোথাও সামাজিক অনুষ্ঠানে তোলাবাজির অভিযোগ, আবার কোথাও দুর্গাপুজোর প্রস্তুতিকে কেন্দ্র করে দলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ প্রকাশ্যে এসেছে। এমন পরিস্থিতিতে দলেরই একাংশের দাবি, ক্ষমতা বদলের পর যারা নতুন করে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের একাংশের ভূমিকার কারণেই এই ধরনের বিতর্ক তৈরি হচ্ছে।
বিজেপিকে কটাক্ষ (Sukanta Majumdar)
অন্যদিকে বিরোধীরা বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে শুরু করেছে। তৃণমূলের নেতাদের দাবি, নির্বাচনের আগে যে দুর্নীতি, তোলাবাজি ও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তুলে ধরেছিল, এখন একই সমস্যার ছায়া তাদের দলেও দেখা যাচ্ছে।

আরও পড়ুন: Debolina Dutta: রাহুলের সঙ্গে মৌমিতার প্রেমের বিতর্কে অকপট দেবলীনা দত্ত
তবে বিজেপি নেতৃত্বের বক্তব্য, অভিযোগ উঠলেই দল কাউকে প্রশ্রয় দেবে না। দলীয় নিয়ম ভাঙলে প্রথমে সতর্ক করা হবে, প্রয়োজন হলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। দলের রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই তোলাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একাধিকবার সতর্কবার্তা দিয়েছে।
সুকান্ত ভট্টাচার্যের কথায়, “আপনার ছেলে যদি দোষ করে, আপনি তো প্রথম দিনই তাকে ত্যাজ্যপুত্র করে দেন না ! ওটা বোঝান, শোনান, বাবা বলেন, সোনা বলেন, তারপর দু-চার ঘা দেন। আমাদের পার্টিও তাই করছে। যখন না মানে, তাকে ত্যাজ্যপুত্র করতে হবে । তখন লাথি মেরে বের করে দেবে পার্টি । তখন বুঝতে পারবে।”


