Last Updated on [modified_date_only] by Ananya Dey
কেটিভি বাংলা ডিজিটাল : শুধু পিক সিজন নয়, সারা বছরই এবার দেশ-বিদেশের পর্যটকদের গন্তব্য হতে চলেছে পশ্চিমবঙ্গ (West Bengal Tourism)। ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’ থেকে শুরু করে ডেস্টিনেশন ওয়েডিং—বাংলার পর্যটনকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে একাধিক বড় উদ্যোগ রাজ্য সরকারের।
সিজন নির্ভর পর্যটন নয় (West Bengal Tourism)
পর্যটনকে শুধু পিক সিজন নির্ভর না রেখে সারা বছর বাংলার বিভিন্ন প্রান্তে পর্যটকদের টানতে একাধিক পরিকল্পনা রাজ্য সরকারের (West Bengal Tourism)। জেলাভিত্তিক পর্যটন পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে নতুন ট্যুরিজম প্যাকেজ—লক্ষ্য, বাংলাকে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে আরও শক্তিশালী করে তোলা। আগের সরকারের সময় পর্যটন দফতরের বরাদ্দ অর্থের ২০ শতাংশও খরচ করা সম্ভব হয়নি—এমনই অভিযোগ শঙ্কর ঘোষের (Dr Shankar Ghosh)।
‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’
শঙ্কর ঘোষের, এবার প্রতিটি জেলাকে আলাদা করে গুরুত্ব দিয়ে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো হবে। ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’—এই ভাবনাকে সামনে রেখে প্রত্যেক জেলায় অন্তত একটি করে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য গড়ে তোলার পরিকল্পনা। পাশাপাশি তৈরি হবে ১ হাজারটি ট্যুরিস্ট অ্যামেনিটিস সেন্টার। তবে এর জন্য রাজ্যের কোষাগারের উপর অতিরিক্ত চাপ না দিয়ে CSR-এর মতো বিকল্প উৎস ব্যবহারের কথাও ভাবা হচ্ছে।
আরও পড়ুন : Rudranil Ghosh: বিজেপিতে ঢুকেই সবুজ সংকেত নয়! ‘তৎকাল বিজেপি’ প্রসঙ্গে রুদ্রনীলের ইঙ্গিত
ট্যুরিজম হেল্পলাইন
জেলায় জেলায় তৈরি হবে ট্যুরিজম সেল এবং পর্যটকদের সমস্যা ও অভিযোগ দ্রুত মেটাতে চালু করা হবে পৃথক ট্যুরিজম হেল্পলাইন।
ডেস্টিনেশন ওয়েডিং
পর্যটনের নতুন সম্ভাবনা হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে ওয়েডিং ট্যুরিজমকেও। ইতিমধ্যেই ওয়েডিং প্ল্যানারদের সঙ্গে বৈঠক হয়েছে। পুরুলিয়া, দার্জিলিং, সুন্দরবন, দিঘার মতো বাংলার বিভিন্ন পর্যটনস্থানে ডেস্টিনেশন ওয়েডিং আয়োজন নিয়ে আগ্রহ দেখিয়েছেন অনেকেই। মন্ত্রী জানিয়েছেন, একাধিক পরিকল্পনার মাধ্যমে বাংলার পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য সরকারের। এখন দেখার, পরিকল্পনা কতটা দ্রুত বাস্তবায়িত হয় এবং তার কতটা সুফল পৌঁছয় জেলায় জেলায়।


