Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর আগে রাজ্যে ফের বাড়ছে ডেঙ্গির (Health Minister Sharadwat Mukhopadhyay) উদ্বেগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপের পাশাপাশি স্কুল পড়ুয়াদের পোশাক নিয়েও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় স্কুল কর্তৃপক্ষের কাছে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর-এই তিন মাস পড়ুয়াদের শরীর যতটা সম্ভব ঢাকা থাকে এমন পোশাক পরানোর অনুরোধ জানিয়েছেন।
স্কার্টে কেন বিধিনিষেধ? (Health Minister Sharadwat Mukhopadhyay)
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, ডেঙ্গির মশা পাতলা (Health Minister Sharadwat Mukhopadhyay) পোশাকের উপর দিয়েও কামড়াতে পারে। তাই মেয়েদের স্কার্টের পরিবর্তে পা ঢাকা সালোয়ার এবং ছেলেদের ফুলহাতা জামা ও ফুল প্যান্ট পরানোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে এটি স্কুলগুলির পোশাকবিধির সঙ্গে কীভাবে কার্যকর হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “অন্তত এই তিন মাস, মেয়েদের স্কার্ট পরে স্কুলে পাঠাবেন না’.
রাজ্যজুড়ে বিশেষ অভিযান (Health Minister Sharadwat Mukhopadhyay)
ডেঙ্গি মোকাবিলায় রাজ্যজুড়ে ১৫ অক্টোবর পর্যন্ত (Health Minister Sharadwat Mukhopadhyay) বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। এই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে ASHA কর্মীদের। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে জ্বরে আক্রান্তদের চিহ্নিত করবেন। কোনও ব্যক্তির ৪৮ ঘণ্টার বেশি জ্বর থাকলে তাঁর তথ্য ANM ও সংশ্লিষ্ট মেডিক্যাল অফিসারকে জানাতে হবে। পাশাপাশি তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে ডেঙ্গি পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Sealdah Power Block: শিয়ালদহে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক, রবিবার বাতিল একাধিক লোকাল
সরকারি পরিকাঠামো যেখানে পর্যাপ্ত নয়, সেখানে বেসরকারি ডায়াগনস্টিক ল্যাবের সাহায্য নেওয়ার পরিকল্পনাও রয়েছে। বিনামূল্যে বা ভর্তুকিতে পরীক্ষার ব্যবস্থা করার জন্য তাদের অনুরোধ করা হবে।
ফিভার ক্যাম্প চালুর নির্দেশ
কোনও রোগীর ডেঙ্গি ধরা পড়লে শুধু চিকিৎসাতেই থেমে থাকবে না প্রশাসন। আক্রান্তের বাড়ি ও আশপাশের এলাকায় জল জমার উৎস চিহ্নিত করে তা নষ্ট করা, পরিচ্ছন্নতা অভিযান, লার্ভা নিধন এবং প্রয়োজন অনুযায়ী ফগিং করা হবে। কোনও এলাকায় হঠাৎ জ্বরের প্রকোপ বা ডেঙ্গির সংক্রমণ বাড়লে সেখানে দ্রুত ফিভার ক্যাম্প চালুর নির্দেশও দেওয়া হয়েছে।


