Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চিনির পর এবার পেঁয়াজের (Onion Price) দাম নিয়েও বাড়ছে উদ্বেগ। দেশের একাধিক বাজারে পেঁয়াজের দাম ইতিমধ্যেই কেজিপ্রতি ৫০ টাকা ছাড়িয়েছে। উৎসবের মরসুমে চাহিদা আরও বাড়তে পারে, ফলে দাম নিয়ন্ত্রণে আগেভাগেই পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার।
রওনা দিয়েছে প্রথম ‘কান্দা এক্সপ্রেস’ (Onion Price)
বাজারে সরবরাহ স্বাভাবিক (Onion Price) রাখতে বাফার স্টকে মজুত পেঁয়াজ ধাপে ধাপে বিভিন্ন জায়গায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাসিক থেকে নয়াদিল্লির উদ্দেশে ইতিমধ্যেই রওনা দিয়েছে প্রথম ‘কান্দা এক্সপ্রেস’। রেল ও সড়ক-দুই পথেই দেশের বিভিন্ন বড় শহরে পেঁয়াজ পৌঁছে দেওয়া হবে।
মজুত অনুযায়ী ছাড়া হবে পেঁয়াজ (Onion Price)
সরকারের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ সালে দেশে প্রায় ৩০৭.৩৭ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। চলতি অর্থবর্ষে বাফার স্টকের জন্য ২ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১.২১ লক্ষ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। এই মজুত থেকেই প্রয়োজন অনুযায়ী বাজারে পেঁয়াজ ছাড়া হবে।
সরকারি উদ্যোগে সাধারণ মানুষ ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে পারবেন। NCCF, NAFED, সফল এবং কেন্দ্রীয় ভাণ্ডারের বিভিন্ন বিক্রয়কেন্দ্র ও মোবাইল ভ্যানের মাধ্যমে তা বিক্রি করা হবে।
আরও পড়ুন: Nepal Flash Flood: হিমবাহ ধসেই কি নেপালে ভয়াবহ বন্যা? কী বলছেন ভূবিজ্ঞানীরা?
এ বছর ৮৬টি রেল রেকের মাধ্যমে প্রায় ৮৮ হাজার টন পেঁয়াজ ১৬টি শহরে পাঠানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কলকাতা, চেন্নাই, গুয়াহাটি, লখনউ-সহ একাধিক শহরেও সড়কপথে সরবরাহ করা হবে।
উৎসব ও বিয়ের মরসুমে চাহিদা বৃদ্ধির সম্ভাবনা থাকায় পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র। দেশের ৫৭৯টি কেন্দ্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বাজারের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে আরও পেঁয়াজ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


