Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভয়াবহ বন্যায় লন্ডভন্ড নেপাল। প্রাকৃতিক এই দুর্যোগে সে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৭৭-এ এবং নিখোঁজ প্রায় ৮২৬ জন। এমন কঠিন পরিস্থিতিতে সেখানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে ত্রাণ ও সহায়তা জোরদার করেছে ভারত সরকার(Nepal Flood Indian)।
নেপালে নিখোঁজ বহু ভারতীয় (Nepal Flood Indian)
বিদেশমন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালে এখনও ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আটকে যারা:
ত্রিশূলী ওয়ান পাওয়ার প্রজেক্ট: এই প্রকল্পে কর্মরত ৭৩ জন ভারতীয় কর্মী বর্তমানে বিচ্ছিন্ন।
কৈলাশ মানস সরোবর যাত্রী: তামিলনাড়ুর দুটি দলে যথাক্রমে ৩৭ ও ৪৯ জন এবং কেরালার ৩৩ জন তীর্থযাত্রী আটকে রয়েছেন।
পশ্চিমবঙ্গের পর্যটক: রাসায়িক জেলার তিমুরেতে পশ্চিমবঙ্গের ৩২ জন পর্যটক আটকে আছেন।
অন্যান্য রাজ্য: আরও প্রায় ৬১ জন ভারতীয় বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আটকে পড়েছেন।
ইতিমধ্যেই তামিলনাড়ুর ২১ জন ভারতীয়কে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।
চিন সীমান্তে আটকা মানস সরোবর যাত্রীরা (Nepal Flood Indian)
শুধু নেপাল নয়, চিন সীমান্তেও প্রায় ২০০ জন ভারতীয় তীর্থযাত্রী আটকে পড়েছেন এবং ভারতের কাছে উদ্ধারের আবেদন জানিয়েছেন। জয়সওয়াল জানান, এর মধ্যে ৯৫ জন গারচান থেকে বিলসার দিকে আসছেন নেপালে ঢোকার জন্য। ৪ জন গেলং শহরে এবং ১৩ জন জুতুলপু থেকে সাগার দিকে রওনা হয়েছেন।
আরও পড়ুন: Nepal Flash Flood: তিব্বত সীমান্তে ব্যারেজ হ্রদ: নেপালে ফের মারাত্মক হড়পা বানের আশঙ্কা
ভারতের ত্রাণ সহায়তা (Nepal Flood Indian)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সমবেদনা জানানোর পাশাপাশি সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। নয়াদিল্লি থেকে দুটি বিমান বোঝাই করে প্রায় ৪৭.৫ টন জরুরি ত্রাণসামগ্রী কাঠমান্ডুতে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে ৮ টন ওষুধ এবং ১ টন খাদ্যদ্রব্য।
পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস।



