Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইউনূসের বাংলাদেশ ফের পুড়ছে ক্ষোভের আগুনে। চরম বিশৃঙ্খলার মধ্যে দেশের নাগরিকরা (Bangladesh)।
নতুন করে জ্বলছে বাংলাদেশ (Bangladesh)
পদ্মাপারের ছাত্রনেতার মৃত্যুর খবর জানা যায় বৃহস্পতিবার রাতেই। ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন হাদি। গত শুক্রবার তিনি গুলিবদ্ধ হন। পরিস্থিতির বিচারে চিকিৎসার জন্য তাঁকে নিয়ে হয় অন্য দেশে কিন্তু শেষরক্ষা হল না। শুক্রবার দেশে ফেরানো হবে হাদির নিথর দেহ। আর তারপরেই ক্ষোভের আগুনে জ্বলতে থাকে পদ্মাপার (Bangladesh)।
বৃহস্পতিবার রাট থেকেই ঢাকার রাস্তায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। ছাত্রনেতার মৃত্যুর পর নতুন করে জ্বলতে থাকে বাংলাদেশ। স্লোগান উঠতে থাকে, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’। ধীরে ধীরে বিক্ষোভ ছড়িয়ে পড়তে থাকে ঢাকা থেকে দেশের অন্য অংশেও। একাধিক সূত্রের খবর অনুযায়ী রাতভর কার্যত ভাংলাদেশের বুকে জ্বলতে থাকে বিক্ষোভের আগুন।

এই ঘটনার পরেই পরিস্থিতির কথা উল্লেখ করে সমাজমাধ্যমে একাধিক পোস্ট আসতে থাকে। জানা যাচ্ছে হাসিনা বিরোধী ছাত্রনেতার মৃত্যুর পর, ঢাকার শাহবাগ এলাকা থেকে একদল বিক্ষুব্ধ জনতা গিয়ে আগুন ধরিয়ে দেয় বাংলাদেশের সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’র অফিসে। বাদ যায়নি ‘দ্য ডেলি স্টার’-এর অফিসও। রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী শুধু আগুন লাগানো নয় চালানো হয়েছে ব্যাপক ভাংচুর। সূত্রের খবর অনুযায়ী শুক্রবার সংবাদ প্রকাশিতও বন্ধ থাকবে (Bangladesh)।
একাধিক সূত্রের প্রতিবেদন অনুসারে, কেবল দুই সংবাদমাধ্যমের অফিসে নয়, বিক্ষুব্ধরা ছায়ানট সংস্কৃতি ভবন, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি-সহে কাধিক জায়গায় হামলা চালায়। চলে ভাঙচুর, অগ্নিসংযোগ।
আরও পড়ুন: Ishan Kishan: SMAT ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরিতে নির্বাচকদের বার্তা ঈশানের
বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীরা হামলা চালায় ভারতের উপদূতাবাসে। ছোড়া হয়েছে ইট-পাথর। বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রামে খুলশী এলাকায় মিশনের অফিসের বাইরে শুরু হয় অবস্থান কর্মসূচি। পাশাপাশি আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগানও ওঠে। বারবার এই ভারত বিরোধী স্লোগান ওঠা দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উপরও প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেন, বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান, মহম্মদ ইউনূস। হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেন। ইউনূস শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। ইউনূস জানান, ‘দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’ তবে, বৃহস্পতিবার রাত থেকেই একপ্রকার উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। কার্যত জ্বলল ঢাকা। ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে দেশের নাগরিকরা (Bangladesh)।


