Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: জম জমাট অক্টোবর! একে তো বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা (India vs Uruguay)। এর ওপর ঠিক পুজোর আগেই কলকাতায় জোড়া বিশ্বকাপের দল। তাও আবার ব্রাজিল-উরুগুয়ে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন একের পর এক হাই-প্রোফাইল ম্যাচ। আগামী ৩ অক্টোবর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হওয়ার ঠিক তিন দিন পর, অর্থাৎ ৬ অক্টোবর দুইবারের ফিফা বিশ্বকাপজয়ী উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। একই ভেন্যুতে এমন দুটি বিশ্বমানের দলের খেলা দেখার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত কলকাতার ক্রীড়ামোদীরা। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে ২০ নম্বরে থাকা উরুগুয়ের বিরুদ্ধে এই ম্যাচ ভারতীয় ফুটবলারদের কেরিয়ারের অন্যতম বড় অভিজ্ঞতা হতে চলেছে।
কম সময়ের ব্যবধানে শারীরিক চ্যালেঞ্জ (India vs Uruguay)
সূচি অনুযায়ী, ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ৬ অক্টোবর উরুগুয়ের মোকাবিলা করতে হবে ভারতকে। পরপর দুই ল্যাটিন আমেরিকান শক্তির বিরুদ্ধে এই কড়া লড়াই ভারতীয় দলের ফুটবলারদের ফিটনেস ও স্ট্যামিনার ক্ষেত্রে বড় পরীক্ষা হবে। তবে এই ধরনের শক্তিশালী দলগুলির বিরুদ্ধে ম্যাচ খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।
নতুন শুরুর খোঁজে উরুগুয়ে (India vs Uruguay)
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ফিফা বিশ্বকাপে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি উরুগুয়ে। গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নিতে হয়েছিল। বিশ্বকাপের সেই হতাশাজনক পারফরম্যান্সের পর দলের কোচিং সেটআপেও পরিবর্তন এসেছে। ভারতের বিরুদ্ধে এই ফ্রেন্ডলি ম্যাচটিকে নিজেদের নতুন কৌশল ও দল গুছিয়ে নেওয়ার বড় সুযোগ হিসেবে দেখছে উরুগুয়ে শিবির।
বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে নামবে ভারত (India vs Uruguay)
শুধু কলকাতা নয়, সেপ্টেম্বর মাসের আন্তর্জাতিক উইন্ডোতে ঘরের মাঠে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ভারত। আগামী ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হবে ব্লু টাইগার্সরা। ফিফা র্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামা দলটিও সাম্প্রতিক বিশ্বকাপ খেলেছে। ফলে সেপ্টেম্বর ও অক্টোবরের এই উইন্ডোতে ভারত পরপর তিনটে এমন দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছে, যারা বিশ্বমঞ্চের অভিজ্ঞতা সম্পন্ন।
ঘরের মাঠে ফিরছে বেঙ্গালুরু ফুটবল (India vs Uruguay)
পানামার বিরুদ্ধে এই ম্যাচটির মাধ্যমে দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বেঙ্গালুরু (India vs Uruguay)। সর্বশেষ ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে এই শ্রী কান্তিরাভা স্টেডিয়ামেই কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। সেই ঐতিহাসিক মাঠেই ফের একবার জাতীয় দলকে সমর্থন জানাতে মুখিয়ে রয়েছেন বেঙ্গালুরুর উৎসাহী ফুটবল সমর্থকরা। AIFF সহ-সভাপতি এন এ হ্যারিস জানিয়েছেন, জাতীয় দলকে ঘরের মাঠে স্বাগত জানাতে পেরে পুরো কর্নাটক ফুটবল মহল গর্বিত।
আরও পড়ুন: East Bengal CFL: মেহতাবের খিদিরপুরকে ২-০ গোলে হারিয়ে সুপার সিক্সের পথে ইস্টবেঙ্গল
অক্টোবর মাসে ভারতের এই আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচগুলির সূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর শ্রী কান্তিরাভা স্টেডিয়াম, বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে খেলবে ভারত। এরপর ৩ অক্টোবর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতায় ব্রাজিলের মুখোমুখি হবে এবং ৬ অক্টোবর একই ভেন্যুতে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ খেলবে ব্লু টাইগার্সরা।



