Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দুই ম্যাচ হেরে যাত্রা শুরু করেছিল প্রিটোরিয়া ক্যাপিটালস সেখান থেকে দুরন্ত কামব্যাক করে নজর কেড়েছে দল (Pretoria Capitals)।
রানার্স আপ প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals)
শুরুটা ভাল না হলেও দুরন্ত কামব্যাক করেছে সৌরভের দল। দুই ম্যাচ হেরে কোচ হিসেবে নিজের যাত্রা শুরু করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু সেই ধাক্কা সামলে দলকে সাফল্য এনে দিয়েছেন তিনি। লড়াই করার মানসিকতার যে আরেক নাম সৌরভ গঙ্গোপাধ্যায়, সেটাই আবার প্রমাণ করলেন তিনি। তবে ফাইনাল ম্যাচে শেষ রক্ষা হলো না দলের। ছয় উইকেটে হেরে রানার্স আপ হয়ে শেষ করতে হলো সৌরভের প্রিটোরিয়া ক্যাপিটালসকে (Pretoria Capitals)।
একদা অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে সাফল্য এনে দিয়েছিলেন তিনি। ভারতীয় দলের আধুনিক যুগের সূচনা বলা যায় শুরু হয় তাঁর হাত ধরেই। এরপর সামলেছেন প্রশাসক হিসেবে। সেই কাজেও সফল হয়েছেন তিনি। সেই সময় CAB ও BCCI-তে থাকাকালীন নিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এরপর সফল ভাবে সামলেছেন মেন্টরের দায়িত্ব। তিনি IPL-এ দিল্লি ক্যাপিটালসের মেন্টর হয়ে তৈরি করেছেন ঋষভ পন্থকে। অনেকদিন ধরেই কোচ হওয়ার জন্য তাঁকে অনুরোধ করেছিলেন সমর্থকরা। অবশেষে তিনি কোচের পদে এলেন এবং সাফল্যের মুকুটে যোগ করলেন নতুন পালক।

আরও পড়ুন: Shubhanshu Shukla: রাকেশ শর্মার পর কে সেই ভারতীয়, যাঁর বুকে উঠল অশোক চক্র?
তাঁর কাজের জায়গা বদলেছে, মাঠের বাইরে হোক বা মাঠে তাঁর লড়াই করার মানসিকতা একই থেকে গিয়েছে। বহু সময় দেখা গিয়েছে দলকে টেনে তুলতে, অনেক সময় সবাই হাল ছেড়ে দিলেও তিনি হাল ছাড়েননি। এবারও সেটাই প্রমাণ করলেন তিনি। হার দিয়ে যাত্রা শুরু করে রানার্স আপ হয়ে শেষ করলো তাঁর দল। SA20-তে গ্রুপস্তরে ১০টার মধ্যে পাঁচটায় জিতে ক্যাপিটালস দ্বিতীয় স্থানে শেষ করে। তবে প্রতিবারই তাদের সামনে বাধা হয়েছে সানরাইজার্স।
সদ্য সমাপ্ত SA20-তে গ্রুপস্তরে মোট দু’বার সানরাইজার্স ইস্টার্ন কেপ পরাস্ত করে সৌরভের প্রিটোরিয়া ক্যাপিটালসকে। একমাত্র প্লে-অফে প্রিটোরিয়া ক্যাপিটালস হারায় সানরাইজার্সকে। আর ফাইনালে সেই সানরাইজার্সের কাছেই হারতে হলো সৌরভের দলকে (Pretoria Capitals)।


