Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নেপালের ভয়াবহ হড়পা বান ও বন্যার ছবি দেখে আতঙ্কিত (Nepal Flood Viral Video) গোটা বিশ্ব। প্রবল জলের স্রোতে একের পর এক গাড়ি, বাড়ি, রাস্তা এবং সেতু ভেসে গিয়েছে। বিপর্যয়ের ভয়াবহতা কতটা, তা স্পষ্ট হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে। এরই মধ্যে এমন একটি ভিডিয়ো নজর কেড়েছে, যেখানে ধ্বংসস্তূপের মাঝেও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে একটি সবুজ রঙের দোতলা বাড়িকে।
কী দেখা যায় ভিডিওতে? (Nepal Flood Viral Video)
ভিডিয়োয় দেখা যায়, বাড়িটির চারপাশ কার্যত (Nepal Flood Viral Video) জলের দখলে। কাদামিশ্রিত প্রবল স্রোত রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে। সেই স্রোতে গাড়ি পর্যন্ত খেলনার মতো ভেসে যাচ্ছে। আশপাশের অন্যান্য নির্মাণ ও পরিকাঠামো জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হলেও আশ্চর্যজনকভাবে দাঁড়িয়ে রয়েছে ওই সবুজ বাড়িটি।
অসহায় ভাবে দাঁড়িয়ে পরিবার (Nepal Flood Viral Video)
বাড়িটির ব্যালকনিতে পরিবারের কয়েকজন সদস্যকে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চোখের সামনে ভয়াবহ পরিস্থিতি দেখেও সেই মুহূর্তে তাঁদের করার মতো বিশেষ কিছু ছিল না। বাড়ির দেওয়ালে বারবার জলের ধাক্কা লাগলেও সেটি ভেঙে পড়েনি। বরং প্রবল স্রোতের মধ্যেও বাড়িটিকে তুলনামূলকভাবে অক্ষত অবস্থায় দেখা যায়।
কেমন আছেন তারা?
ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন ওঠে-বাড়ির ভিতরে থাকা পরিবারটির শেষ পর্যন্ত কী পরিণতি হল? তাঁরা কি নিরাপদে বেরোতে পেরেছেন? পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত আরও একটি ভিডিয়ো সেই উদ্বেগ কিছুটা দূর করে। জানা যায়, পরিবারের সদস্যরা শেষ পর্যন্ত নিরাপদেই রয়েছেন এবং তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: Nepal Flood: জলের রং বদলেই বিপদের ইঙ্গিত! নেপালকে ফের সতর্ক করল চিন
নেপালের এই বিপর্যয়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ভয়াবহতার মধ্যেও সবুজ বাড়িটির অক্ষত থাকা তাই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ধ্বংসের মাঝে একটি বাড়ির টিকে থাকার এই দৃশ্য যেন বিপর্যয়ের ভয়াবহতার মধ্যেও আশার একটি ছবি হয়ে উঠেছে।


