Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহান্তে বাতিল একগুচ্ছ লোকাল (Train Cancelled)। শিয়ালদহ স্টেশন চত্বরে ট্র্যাক ও লাইনের রক্ষণাবেক্ষণের কাজ শুরু চলবে। যার প্রভাবে লোকাল ও দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেন চলাচলে ধাক্কা। রেল সূত্রে জানানো হয়েছে, শনিবার রাত ১২টা থেকে মেগা ব্লক। রবিবার সকাল ৭টা পর্যন্ত চলবে না কোনও।
৮ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল (Train Cancelled)
শিয়ালদহ শাখায় (Sealdah Division) ট্রেন জার্নি করার পরিকল্পনা থাকলে অবশ্যই নজর দিন রেলের নতুন সময়সূচীতে। শিয়ালদহ স্টেশন চত্বরে ট্র্যাক ও লাইনের জরুরি রক্ষণাবেক্ষণের (Maintenance Work) কাজ শুরু হতে চলেছে। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে লোকাল ও দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেন চলাচলের ওপর। রেল সূত্রে জানানো হয়েছে, শনিবার গভীর রাত ১২টা থেকে কার্যকর হয়ে এই মেগা ব্লক বা ট্রেন নিয়ন্ত্রণ প্রক্রিয়া চলবে রবিবার সকাল ৭টা পর্যন্ত।
আরও পড়ুন: Indian Railways: ট্রেন বা স্টেশনে থুতু ফেললেই দ্বিগুণ জরিমানা! ১০০০ নয় এবার গুনতে হবে দু-হাজার টাকা
পর পর কয়েক ঘণ্টা লাইন বন্ধ থাকার কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন বাতিল (Train Cancelled) করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ফলে শিয়ালদহ উত্তর ও মেন লাইনের যাত্রীরা সপ্তাহান্তের এই সময়ে কিছুটা ভোগান্তির মুখে পড়তে পারেন।
যে সমস্ত শাখায় লোকাল ট্রেন বন্ধ থাকছে:
শিয়ালদহ – হাবড়া শাখা: উত্তর ২৪ পরগনার রুটে আপ এবং ডাউন মিলিয়ে মোট ৪টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
শিয়ালদহ – কল্যাণী সীমান্ত শাখা: এই শাখায় যাত্রীদের সুবিধার্থে চলা ২টি লোকাল ট্রেনের পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকছে।
শিয়ালদহ – ডানকুনি শাখা: শিয়ালদহ সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডানকুনি রুটেও মোট ২টি লোকাল বাতিল (Train Cancelled) করা হয়েছে।
শিয়ালদহ – রানাঘাট শাখা: নদীয়ামুখী এই ব্যস্ত লাইনেও আপ ও ডাউন মিলিয়ে ২টি লোকাল ট্রেন চলাচল করবে না।
সংক্ষিপ্ত করা হয়েছে দূরপাল্লার রুট:
শুধু লোকাল ট্রেন বাতিলই নয়, দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেনের গন্তব্যও সংক্ষিপ্ত (Short Termination) করা হয়েছে। শিয়ালদহগামী ‘লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার’ (Lalgola-Sealdah MEMU Passenger) ট্রেনটি তার নির্দিষ্ট গন্তব্য শিয়ালদহ স্টেশন পর্যন্ত আসবে না। রবিবারের এই নির্ধারিত সময়সীমার মধ্যে দমদম জংশন স্টেশন পর্যন্তই চলাচল করবে এবং সেখান থেকেই পুনরায় যাত্রা শুরু করবে।
আরও পড়ুন:Heavy Rain: ফের ভিজবে বাংলা! কলকাতা-সহ ৭ জেলায় হলুদ সতর্কতা
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার খাতিরে এবং যাত্রীদের সুবিধার্থে নিয়মিত এই ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ অত্যন্ত জরুরি। রবিবার সকাল ৭টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন পরিষেবা পুনরায় চালু হয়ে যাবে। যাত্রীদের সুবিধার্থে যাত্রার পূর্বে রেলের এনকয়ারি বা অনলাইন অ্যাপের মাধ্যমে ট্রেনের সময় দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


