Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবারের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই (Indonesia Earthquake) ফের ভূমিকম্প হল ইন্দোনেশিয়ায়। সূত্রের খবর এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।
শনিবারের পর সোমবার (Indonesia Earthquake)
গত শনিবার সকালেই কেঁপে উঠেছিল ফ্লোরেন্স (Indonesia Earthquake) প্রদেশের ছটি এলাকা। ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭। রবিবার পর্যন্ত উদ্ধারকর্মীরা আরো ছ’টা মৃতদেহ উদ্ধার করেছে। সেখানকার মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কাছাকাছি। এখনো ছটি জেলার ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা তা খুঁজে বার করছেন উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন: ISI SIM Network: ভারতীয় সিম নিয়ে ISI-এর বড় ছক! এক নম্বরেই দুই কাজ, STF-এর তদন্তে চাঞ্চল্যকর তথ্য
এরই মধ্যে আবার সোমবার কেঁপে উঠল ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স এলাকা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে জানা গেছে এখনও পর্যন্ত ৪৫০ টি বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে প্রায় পাঁচ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে।



