Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কথায় আছে, শুভস্য শীঘ্রম অর্থাৎ শুভ কাজে দেরি করতে নেই। ইস্টবেঙ্গলও (Sanan East Bengal) দেরি করতে চায় না। তাই শনিবারেই কি সানানকে সই করিয়ে ফেলবে লাল হলুদ? ইস্টবেঙ্গলের মাস্টার স্ট্রোকেই কলকাতায় আসছেন সানান? দ্বিগুন অর্থের প্রস্তাব উইঙ্গারকে। একটি অনুষ্টানে যোগ দিতে কলকাতায় এসেছেন মহম্মদ সানান। তারপর থেকেই তাঁকে নিয়ে আলচনা তুঙ্গে। এই আলোচনার আগুনে ঘি ঢেলেছেন সানানের এজেন্ট নিজেই। তিনি সানানের সঙ্গে ছবি তুলে তাঁর ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের ছবিও পোস্ট করেছেন। অনেকেই দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন। এখন প্রশ্ন তাহলে কি সত্যি ইস্টবেঙ্গলে আসছেন সানান? সেই ইঙ্গিত কি দিলেন তিনি?
সানানের কাছে কেরালার প্রস্তাব (Sanan East Bengal)
মহম্মদ সানান কেরালার ছেলে। কেরালা ব্লাস্টারের অফারও রয়েছে তাঁর কাছে। তিনিও অপেক্ষা করছিলেন কেরালার প্রস্তাব দেখার জন্য। তাই লাল হলুদ নিয়ে চূড়ান্ত সিদ্ধন্ত তিনি নিচ্ছিলেন না। তার ওপর কেরালায় তাঁর বাড়ি। সেখানে খেললে পরিবারের কাছাকাছি থাকতে পারবেন তিনি। কেরালার প্রস্তাব নিয়েও ভাবনা চিন্তায় আছেন সানান।
লাল হলুদের মাস্টার স্ট্রোক (Sanan East Bengal)
কেরালা ব্লাস্টার্স এবং ইস্টবেঙ্গল নিয়ে প্রথম থেকেই বিভ্রান্তিতে ছিলেন তিনি। তাই সুযোগ বুঝেই কোপ মেরেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। সানানকে প্রথমে যে অর্থের প্রস্তাব দেওয়া হয়েছিলর তা বাড়ানো হয়েছে। তিনি কলকাতায় আসার পরই তাঁর সঙ্গে দেখা করতে যান ইস্টবেঙ্গলের প্রতিনিধিরা। সেখানেই আগের প্রস্তাব দেওয়া অর্থ বাড়ানো হয়। কিন্তু তাঁরা তাঁকে শর্ত দেন যে, সানানকে শনিবারই সিদ্ধান্ত নিতে হবে। নাহলে যে অর্থ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল তা হবে না। শুধু তাই নয়, ইস্টবেঙ্গলের দেওয়া প্রস্তাব কেরালার থেকে অনেকটাই বেশি। তাই হাতের লক্ষ্মী নিশ্চই সরিয়ে দিতে চাইবেন না সানান! নাকি তিনিও চমক দেবেন? এখন সেটাই দেখার।
আরও পড়ুন: Indian Bowlers: নিউজিল্যান্ড সিরিজের আগে কাউন্টি ক্রিকেটে ভারতীয় বোলাররার
জামশেদপুর এফসির বিদায় (Sanan East Bengal)
টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে জামশেদপুর এফসি। ছোট থেকে বড় হওয়া এই ক্লাবে (Sanan East Bengal)। আইএসএলে নিজের গতিশীল ফুটবল দিয়ে নিজের জাত চিনিয়ে ছিলে। জামশেদপুর এফসি বন্ধ হয়ে যাওয়ায় এবার তিনি অন্য ঘরের খোঁজে। এদিকে ইস্টবেঙ্গলের পিভি বিষ্ণুর চোট। তাঁর জায়গায় লেফট উইংয়ে নতুন ফুটবলার প্রয়োজন লাল হলুদের। তাই সানাঙ্কে পেতে মরিয়া হয়ে উঠেছে ইস্টবেঙ্গল।



