Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী ঘিরে যখন বাংলাজুড়ে (Mann Ki Baat) প্রস্তুতি তুঙ্গে, ঠিক তার আগেই জাতীয় মঞ্চে বিশেষ সম্মান পেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা। রবিবার ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্বে উত্তম কুমারের অভিনয় প্রতিভার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উত্তমের জন্মশত বার্ষিকী (Mann Ki Baat)
আগামী ৩ সেপ্টেম্বর উত্তম কুমারের (Mann Ki Baat) জন্মের ১০০ বছর পূর্ণ হবে। এই বিশেষ উপলক্ষে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। টালিগঞ্জের সিনেপাড়াতেও মহানায়কের স্মৃতিকে ঘিরে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
উত্তম স্মরণ (Mann Ki Baat)
‘মন কি বাত’-এ উত্তম কুমারকে স্মরণ করে তাঁর বহুমুখী অভিনয় দক্ষতা এবং পর্দায় আবেগ ও ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার ক্ষমতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিনয়ের সেই বিশেষ আকর্ষণ কীভাবে প্রজন্মের পর প্রজন্ম দর্শকের মনে জায়গা করে নিয়েছে, সেই বিষয়টিও উঠে আসে তাঁর বক্তব্যে।
উত্তম কুমারের অভিনয় জীবনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায় সত্যজিৎ রায়ের ‘নায়ক’। এই ছবিতে অরিন্দম মুখোপাধ্যায়ের চরিত্রে তাঁর অভিনয় আজও বাংলা তথা ভারতীয় সিনেমার অন্যতম স্মরণীয় দৃষ্টান্ত। ছবিটির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী জানান, চরিত্রটি সম্ভবত উত্তম কুমারকে মাথায় রেখেই নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়।
রোম্যান্টিক নায়ক থেকে শুরু করে জটিল ও গভীর চরিত্র-বিভিন্ন ভূমিকায় তাঁর স্বতন্ত্র অভিনয় তাঁকে বাঙালির সাংস্কৃতিক স্মৃতিতে স্থায়ী জায়গা দিয়েছে। ‘সপ্তপদী’, ‘হারানো সুর’, ‘সাগরিকা’, ‘চৌরঙ্গী’ থেকে ‘নায়ক’-তাঁর একাধিক ছবি এখনও দর্শকের কাছে সমান জনপ্রিয়।
আরও পড়ুন: Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটকাণ্ডে অভিষেককে তলব, মঙ্গলবার থানায় হাজিরার নির্দেশ
জন্মশতবর্ষের ঠিক আগে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এ উত্তম কুমারের প্রতি এই শ্রদ্ধা তাই নিঃসন্দেহে বিশেষ তাৎপর্য বহন করছে। মহানায়কের শতবর্ষ উদযাপনের আবহে যোগ হল আরও একটি স্মরণীয় অধ্যায়।


