Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: রাজ্যের একাধিক জেলায় (Weather Update) আগামী কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে তীব্র দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। পরিস্থিতি মোকাবিলায় জারি করা হয়েছে সতর্কতা।
কমলা সতর্কতা বার্তা জারি (Weather Update)
আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট (Weather Update) অনুযায়ী, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে জারি হয়েছে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে এই জেলাগুলিতে মাঝারি থেকে তীব্র বজ্রঝড় ও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা বাতাস।
এর জেরে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে এবং ফসলের ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
হলুদ সতর্কতা
অন্যদিকে, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা বাতাসের সম্ভাবনায় জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট।
সতর্কতামূলক নির্দেশিকা
বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে, বড় গাছের তলায় বা জলাশয়ের ধারে একদম থাকবেন না।
বজ্রপাতের আশঙ্কা থাকলে সুরক্ষিত পাকা ছাদের নিচে আশ্রয় নিন।
প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলুন।


