Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলায় ধর্মীয় বক্তব্য এবং রাজনৈতিক (Bageshwar Baba) মন্তব্যের জন্য ফের আলোচনার কেন্দ্রে বাগেশ্বর বাবা ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। বাংলায় এসে দুর্গাপুজোর সময়ে আমিষ খাওয়া নিয়ে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। আমিষভোজীদের ‘পাষণ্ড’ বলে মন্তব্য করে ননভেজ খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। এই বিতর্কের মধ্যেই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে-কে এই বাগেশ্বর বাবা, কীভাবেই বা এত জনপ্রিয় হয়ে উঠলেন তিনি?
জন্ম ও বেড়ে ওঠা (Bageshwar Baba)
ধীরেন্দ্রকৃষ্ণ গর্গ নামেই তাঁর (Bageshwar Baba) জন্ম। মধ্যপ্রদেশের ছতরপুর জেলার গড়া গ্রামে ছোটবেলা কাটে আর্থিক অনটনের মধ্যে। তাঁর ঠাকুরদা ছিলেন পুরোহিত। তাঁর কাছ থেকেই রামচরিতমানস পাঠের সঙ্গে পরিচয়। পরবর্তী সময়ে কথাবাচক হিসেবে ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখা শুরু করেন তিনি। নির্মোহী আখড়ার কাছে নিজের ‘দৈব দরবার’ও শুরু করেন।

অলৌকিক ক্ষমতার অধিকারী!
এরপর ধীরে ধীরে বদলে যায় তাঁর পরিচিতি। গদা হাতে, মাথায় পাগড়ি পরে নিজেকে বাগেশ্বর ধাম সরকারের অধিপতি হিসেবে তুলে ধরেন তিনি। ভক্তদের বিশ্বাস, তাঁদের না বললেও চিরকুটে মনের কথা বা সমস্যার কথা লিখে দিতে পারেন ধীরেন্দ্র শাস্ত্রী। তাঁর কথিত অলৌকিক ক্ষমতা নিয়েও অবশ্য প্রশ্ন তুলেছেন যুক্তিবাদীরা।

আরও পড়ুন: Annapurna Yojana Helpline: অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ? চালু হেল্পলাইন নম্বর
ধর্মীয় বক্তব্যের পাশাপাশি সাম্প্রতিক সময়ে তাঁর রাজনৈতিক অবস্থানও স্পষ্ট হয়েছে। ভারতকে হিন্দুরাষ্ট্র ঘোষণার পক্ষে সওয়াল করেছেন তিনি। অতীতেও একাধিক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন এই ধর্মগুরু। এবার বাংলায় এসে দুর্গাপুজোর খাবার নিয়ে মন্তব্য এবং রাজ্য সরকারের প্রশংসা তাঁকে ফের জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।


