Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ডেঙ্গু প্রতিরোধে এবার আরও কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার (Agnimitra Paul)। বিধাননগর পুরসভার আওতাধীন এলাকায় ডেঙ্গুর প্রকোপ আগের বছরের তুলনায় অনেকটাই কমেছে বলে দাবি প্রশাসনের। সেই সাফল্য ধরে রাখতে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার বার্তা নিয়ে বাগুইআটির চাউল পট্টি, ঘোষপাড়া, অশ্বিনী নগর-সহ সংলগ্ন এলাকায় পৌঁছলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল।

এক বছরে ১০৭ থেকে ৪২ (Agnimitra Paul)
বিধাননগর পুরসভা এলাকায় গত বছর যেখানে ১০৭টি ডেঙ্গু আক্রান্তের ঘটনা সামনে এসেছিল, চলতি বছরে এখনও পর্যন্ত সেই সংখ্যা কমে ৪২ হয়েছে বলে জানানো হয়েছে। প্রশাসনের দাবি, নিয়মিত নজরদারি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং সাধারণ মানুষের সচেতনতার কারণেই এই পরিবর্তন সম্ভব হয়েছে।
অগ্নিমিত্রা পল বলেন, নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে প্রশাসনের প্রতিনিধিরা নিয়মিত রাস্তায় নেমে কাজ করছেন। তবে শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন।
জমা জল নিয়েই সবচেয়ে বেশি সতর্কতা (Agnimitra Paul)
বাগুইআটির ঘনবসতিপূর্ণ এলাকায় জমা জল, আবর্জনা, খোলা নালা এবং পরিত্যক্ত জায়গা নিয়ে বিশেষ সতর্ক করা হয়েছে। বাড়ির ছাদে থাকা জলের ট্যাঙ্ক, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা অন্য কোনও জায়গায় জল জমে থাকলে সেখান থেকেই মশার বংশবিস্তার হতে পারে। তাই নিয়মিত পরিষ্কার রাখার আবেদন জানানো হয়েছে।
১ সেপ্টেম্বর থেকে জরিমানা, কেন এই কড়াকড়ি? (Agnimitra Paul)
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে নিয়ম ভাঙলে পেনাল্টির ব্যবস্থা চালু হয়েছে। তবে এই জরিমানা থেকে অর্থ সংগ্রহ সরকারের মূল উদ্দেশ্য নয়। বরং মানুষকে পরিচ্ছন্নতা সম্পর্কে আরও সচেতন করাই লক্ষ্য। বাড়ি বা জমিতে ময়লা-আবর্জনা জমিয়ে রাখলে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি সেই টাকা পুরকর বা ট্যাক্সের সঙ্গে যুক্ত করার কথাও জানানো হয়েছে।
আরও পড়ুন: Annapurna Yojana Helpline: অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ? চালু হেল্পলাইন নম্বর
‘একটাও ডেঙ্গু নয়’, লক্ষ্য প্রশাসনের
ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বাড়ি, দোকান এবং আশপাশের জায়গা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। জ্বর, মাথাব্যথা বা গা-হাত-পা ব্যথার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে।



