Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বরধামের (Bageshwar Baba Controversy) ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। পুজোর সময়ে আমিষ খাবারকে ‘ভণ্ডামি’ বলার পাশাপাশি প্যান্ডেলের পিছনে আমিষ রান্না নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁর এই মন্তব্যের পরই বাঙালির দুর্গোৎসবের নিজস্ব রীতি, সংস্কৃতি ও খাদ্যাভ্যাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মুখ খুললেন স্বামী পরমাত্মানন্দ মহারাজ (Bageshwar Baba Controversy)
এই বিতর্কে এবার মুখ খুললেন স্বামী পরমাত্মানন্দ (Bageshwar Baba Controversy) মহারাজ। ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে তাঁর দাবি, অল্প বয়সের আত্মবিশ্বাস অনেক সময় প্রগলভতায় পরিণত হয়। রাজনৈতিক সমর্থনের আবহে সেই বাচালতা আরও বাড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু ধর্মের নামে অন্যের উপর নিজের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট করেন পরমাত্মানন্দ মহারাজ।
দুর্গোৎসবের দীর্ঘ ঐতিহ্য (Bageshwar Baba Controversy)
দুর্গাপুজোয় আমিষ খাওয়া উচিত কি না, সেই প্রসঙ্গে তিনি বাঙালির দুর্গোৎসবের দীর্ঘ ঐতিহ্যের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, বাংলার দুর্গাপুজোকে শুধুমাত্র নবরাত্রির আচার দিয়ে বিচার করলে এর বহুমাত্রিক চরিত্রকে বোঝা সম্ভব নয়। এই উৎসবের সঙ্গে বৈদিক, পৌরাণিক, স্মার্ত ও তান্ত্রিক রীতির পাশাপাশি লোকাচার ও বিভিন্ন সামাজিক পরম্পরাও জড়িয়ে রয়েছে।
আরও পড়ুন: Jalpaiguri CPIM Office: জলপাইগুড়িতে সিপিএমের পার্টি অফিসে হামলা
তিনি আরও বলেন, দুর্গোৎসবের সঙ্গে যুক্ত নানা লোকাচার, বলিদান-পরবর্তী শবরোৎসব কিংবা বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণ-সবকিছু মিলিয়েই বাংলার দুর্গাপুজোর স্বাতন্ত্র্য তৈরি হয়েছে। তাই খাবার নিয়ে বাইরে থেকে কোনও একক বিধান চাপিয়ে দেওয়ার আগে বাংলার নিজস্ব ঐতিহ্য ও বিবর্তনকে বোঝা প্রয়োজন।


