Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালির কাছে পুজো মানেই জমিয়ে (Veg Mutton Curry) খাওয়া দাওয়া। বাগেশ্বর বাবার বাবগিরির ধার যে কেউ ধারবে না তা বোঝাই যাচ্ছে। নবমীতে এখনও অনেক জায়গায় পাঁঠাবলি হয়। সেই মাংস আবার চিরাচরিত ভাবে পেঁয়াজ-রসুন দিয়ে রান্না করতে নেই বলেই লোকমুখে প্রচলিত। তাই আজকের এই নিরামিষ পাঁঠার মাংসের রেসিপি পুজোর জন্য এটি হতে পারে দারুণ একটি পদ।
কী কী লাগবে? (Veg Mutton Curry)
পাঁঠার মাংস ৫০০ গ্রাম (Veg Mutton Curry), বড় আলু ৪টি, টক দই ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, হলুদ ½ চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চা চামচ, গরম মশলা ½ চা চামচ, তেজপাতা ২টি, দারুচিনি, এলাচ ও লবঙ্গ সামান্য, নুন ও চিনি স্বাদমতো এবং সর্ষের তেল পরিমাণমতো।
বানাবেন কীভাবে? (Veg Mutton Curry)
প্রথমে আলু খোসা ছাড়িয়ে বড় টুকরো করে নুন ও হলুদ মাখিয়ে তেলে হালকা করে ভেজে তুলে রাখুন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। আদা বাটা দিয়ে কষিয়ে তার মধ্যে জিরে, ধনে, লঙ্কা ও হলুদ গুঁড়ো দিন। অল্প জল দিয়ে মশলা ভালোভাবে কষাতে হবে।
আরও পড়ুন: BJP Ankan Dutta: আমাদের নতুন করে আমিষ-নিরামিষ শেখানোর প্রয়োজনীয়তা নেই: বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত
এরপর দই ফেটিয়ে দিয়ে নাড়তে থাকুন। মশলা থেকে তেল ছাড়লে ভাজা আলু ও মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। পরিমাণমতো গরম জল দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। আলু ও মাংস নরম হয়ে ঝোল ঘন হলে নুন, সামান্য চিনি ও গরম মশলা ছড়িয়ে দিন। দু’মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি নিরামিষ মাটন কারি। গরম ভাত, লুচি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।


