Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে রাজবীর দে-র প্রবেশের পর থেকেই যেন বদলে গিয়েছে খেলার সমীকরণ। শিলিগুড়ির মডেল-অভিনেতার কৌশলে যেমন একদিকে রয়েছে প্রতিযোগিতামূলক মনোভাব, তেমনই অন্যদিকে দেখা যাচ্ছে একাধিক প্রতিযোগীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা। ফলে তাঁর আসল উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।
জয়িতার প্রতি যত্নশীল (Bigg Boss Bangla)
শুরু থেকেই জয়িতা চ্যাটার্জির প্রতি বিশেষ যত্নশীল (Bigg Boss Bangla) রাজবীর। জয়িতাকে কেউ যাতে নিশানা না করেন, সেই দাবিতে অন্যদের সঙ্গে সংঘাতেও জড়িয়েছেন তিনি। এমনকি ক্যাপ্টেন্সির সুযোগ পেলে জয়িতাকে সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন বলে জানা যাচ্ছে।
সৃজলা-নন্দিনীর সঙ্গে ভাব (Bigg Boss Bangla)
তবে সাম্প্রতিক পর্বে তাঁর নজরে (Bigg Boss Bangla) এসেছে আরও দুই প্রতিযোগী-সৃজলা গুহ এবং নন্দিনী দত্ত। রাতের সময়ে সৃজলার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তাঁকে প্রশংসা করতে দেখা যায় রাজবীরকে। সৃজলাও তাঁর কথার জবাব দেন হাসি-ঠাট্টার সুরে। অন্যদিকে নন্দিনীর সঙ্গেও কথার ফাঁকে শুরু হয় মিষ্টি খুনসুটি। ট্রফি জেতার বিষয়ে দু’জনের আত্মবিশ্বাসী কথোপকথনের মাঝেও নন্দিনীর সৌন্দর্যের প্রশংসা করেন রাজবীর।
অন্যদিকে ক্যাপ্টেন্সি টাস্কেও নিজের আগ্রাসী মনোভাব দেখিয়েছেন তিনি। প্রতিযোগীদের নিয়ে তাঁর কিছু মন্তব্য ঘরে বিতর্ক তৈরি করে। শান্ত স্বভাবের কয়েকজন প্রতিযোগীও তাঁর আচরণে অসন্তোষ প্রকাশ করেন।
আরও পড়ুন: CM Suvendu Adhikary: বাগেশ্বর বাবাকে অপমানের প্রতিবাদে এবার অ্যাকশন শুভেন্দুর
ফলে রাজবীরকে ঘিরে এখন একাধিক প্রশ্ন। জয়িতার প্রতি তাঁর বিশেষ সমর্থন, সৃজলার সঙ্গে ঘনিষ্ঠতা এবং নন্দিনীর সঙ্গে ফ্লার্ট-সবটাই কি স্বাভাবিক বন্ধুত্বের অংশ, নাকি প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার পরিকল্পিত কৌশল? উত্তর মিলবে আগামী পর্বগুলিতে।


