Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: সোশ্যাল মিডিয়াতে (Kidnap) বন্ধুত্ব করে এক ছাত্রীকে অপহরণ করে ৩ লক্ষ টাকা মুক্তিপণের দাবি করল অপহরণকারীরা। ঘটনাটি ঘটেছে কলকাতার হাওড়ায়।
মূল ঘটনা (Kidnap)
গত ৮ সেপ্টেম্বর, হাওড়ার জগৎবল্লভপুর (Kidnap) থানায় করা একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি অভিযানে নামে। জানা যাচ্ছে, গত ৭ তারিখ স্কুলে যায় সেই ছাত্রী। শেষবার তার মা-এর সাথে তাঁর কথা হয়। মেয়েটি জানায়, সে তার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে। এরপরই মেয়েটির ফোন বন্ধ হয়ে যায়। মেয়েটির মা-এর অভিযোগ, ৭ তারিখ রাত ৮ টা নাগাদ ওই ছাত্রীর ফোন থেকে একটি হোয়াটসঅ্যাপ কল আসে। ওই কলের মাধ্যমে তাদের জানানো হয়, তাদের মেয়েকে ফেরত পেতে হলে দিতে হবে ৩ লক্ষ টাকা মুক্তিপণ। যদি এই টাকা না দেওয়া হয়, তবে মেয়েটিকে অন্য জায়গায় বিক্রি করে দেওয়া হবে অথবা তাকে খুন করে ফেলে দেওয়া হবে।
আরও পড়ুন: Nabanna: মানা হচ্ছে না অগ্নি সুরক্ষা বিধি, কলকাতার ৯১৯ হোটেল-গেস্ট হাউস বন্ধের নির্দেশ নবান্নের
উদ্ধার
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই হাওড়া গ্রামীণের পুলিশ সুপার অমিত বর্মা একটি মহিলা পুলিশের টিম তৈরি করেন। এরপরই মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কলকাতার একটি হোটেল থেকে উদ্ধার করা হয় এই ছাত্রীকে। গ্রেফতার করা হয় চার অপহরণকারীকে। যদিও পুলিশের অনুমান এই ঘটনায় জড়িত আরও অনেকে। এই অনুমান থেকেই কলকাতার আরও অন্য হোটেলে তল্লাশি চালাচ্ছে হাওড়া পুলিশ।


