Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাগেশ্বর বাবার আমিষ বিতর্ক এখন লোকের মুখে মুখে। অনেকেই মেনে নেননি তাঁর এই মন্তব্যকে। করেছেন তীব্র প্রতিবাদ। এই আবহেই কে টিভি বাঙালিকে সরাসরি কী জানালেন লেখক ডঃ সমুদ্র বসু? (Dr Samudra Basu)
মতামত চাপিয়ে দেবার চেষ্টা! (Dr Samudra Basu)
বক্তব্যের শুরুতেই তিনি (Dr Samudra Basu) বলেন, “বাগেশ্বর বাবা নিজের মতামত প্রকাশ করেছেন এবং তা সমগ্র বাঙালি সংস্কৃতি বা বাঙালি জাতির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু একটু গভীরভাবে ভাবলে এটা বলা যেতে পারে যে, বাঙালি সংস্কৃতিতে বৈষ্ণব ও শাক্ত-দুই ঐতিহ্যই বিদ্যমান। কাজেই বাগেশ্বর বাবা যে দৃষ্টিভঙ্গি থেকে এই কথাগুলো বলেছেন, তা মূলত বৈষ্ণব ধারা থেকে এসেছে। দুর্গাপূজার সময় মাছ-মাংস না খাওয়ার বিষয়ে তিনি ঢালাওভাবে যেভাবে আবালবৃদ্ধবনিতা সমগ্র বাঙালির ওপর নিজের মতামত চাপিয়ে দিতে চেয়েছেন, তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কারণ বাঙালি ও বাংলা সংস্কৃতির একটি বড় অংশই শাক্ত ঐতিহ্য মেনে চলে।”

শাক্ত উপাসনা
তিনি আরও বলেন, “যারা শক্তি বা শাক্ত উপাসনা করেন, তাদের মধ্যে দুর্গাপূজা ও কালীপূজাসহ অন্যান্য শক্তিপূজার সময় বলিদান, মাছ ভোগ ও আমিষ খাওয়ার রীতি বহু আগে থেকেই প্রচলিত। আমার মনে হয়, তিনি বঙ্গসংস্কৃতি বা বাংলার ইতিহাস না জেনে বা না বুঝেই এই মন্তব্যটি করে ফেলেছেন। এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত।”
আরও পড়ুন: Kidnap: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে ছাত্রীকে অপহরণ, ৩ লক্ষ টাকা মুক্তিপণের দাবি
“আমার বিশ্বাস, বর্তমান বাঙালি সমাজে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বাঙালিরা যেভাবে ঐতিহ্যগতভাবে নিজেদের সংস্কৃতি পালন করে আসছেন, সেভাবেই চলবেন।”


