Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: যে কোনও খেলাতেই পাকিস্তানকে হারানোটা যেন এখন নিয়মিত অভ্যাসে পরিণত করেছে ভারত (India vs Pakistan)। চিনের মো কি-তে অনুষ্ঠিত উইমেনস জুনিয়র এশিয়া কাপের নকআউট পর্বে পাকিস্তানকে ১৯-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারতের মহিলা জুনিয়র হকি দল।
প্রথমার্ধেই ১০ গোলের ঝড় (India vs Pakistan)
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে ভারতের তরুণীরা। যদিও প্রথম পাঁচ মিনিটে পাওয়া দুটি পেনাল্টি কর্নার এবং ষষ্ঠ মিনিটে বাতিল হওয়া একটি গোল ভারতকে কিছুটা ব্যাকফুটে রেখেছিল, তবে ৭ মিনিটে পূজা সাহোর পেনাল্টি কর্নার গোলে ডেডলক ভাঙে। এরপর রোশনি আইন্দ, তনুশ্রী কাদু এবং সুখবীর কৌরের পরপর গোলে প্রথম কোয়ার্টার শেষ হয় ৫-০ ব্যবধানে। দ্বিতীয় কোয়ার্টারেও একই আক্রমণাত্মক ধারা বজায় রেখে মধু সিদার, গীতা যাদব, সানিকা মানে, তনুজা টোপ্পো ও পূজা মালিক আরও ৫টি গোল যোগ করলে বিরতির আগেই ভারত ১০-০ ব্যবধানে এগিয়ে যায়।
শেষ দুই কোয়ার্টারে চওড়া ভারতের দাপট (India vs Pakistan)
বিরতির পরও ভারতের আগ্রাসনে কোনো ভাটা পড়েনি। তৃতীয় কোয়ার্টারে পূর্ণিমা যাদব, মধু সিদার এবং সুপ্রিয়া গোলের ব্যবধান বাড়িয়ে ১৩-০ করেন। শেষ কোয়ার্টারে পাকিস্তান ডিফেন্সকে সম্পূর্ণ চুরমার করে দেয় ভারত; কৃষ্ণা শর্মা, সুপ্রিয়া এবং হ্যাটট্রিক করা পূজা মালিক স্কোরলাইন আরও বাড়িয়ে নেন। ম্যাচের শেষভাগে বিনিমা ধানের ফিল্ড গোল এবং অন্তিম মিনিটে রোশনি আইন্দের ব্যক্তিগত দ্বিতীয় গোলে ভারতের ১৯-০ গোলের বিশাল জয় সুনিশ্চিত হয়।
পরিসংখ্যানের নিরিখে একক আধিপত্য (India vs Pakistan)
গোটা ম্যাচ জুড়েই ছিল ভারতের একচ্ছত্র আধিপত্য। পুরো ৬০ মিনিটে ভারতীয় দল ১৮টি পেনাল্টি কর্নার এবং ১টি পেনাল্টি স্ট্রোক আদায় করে নেয়। অপরদিকে, পাকিস্তানি দল একটিও গোল করতে পারেনি, এমনকি পুরো ম্যাচে কোনো পেনাল্টি কর্নার বা পেনাল্টি স্ট্রোকও তারা আদায় করতে ব্যর্থ হয়।
আত্মবিশ্বাসে সেমিফাইনালের মঞ্চে (India vs Pakistan)
শনিবার সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে কোরিয়া ও মালয়েশিয়া ম্যাচের জয়ী দলের (India vs Pakistan)। তবে নকআউট পর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ১৯-০ ব্যবধানের এই ঐতিহাসিক জয় পুরো ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল।



