Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: বাঁকুড়া জেল থেকে খাতড়া (Accident) কোট গামী পুলিশ ভ্যানের ধাক্কায় স্কুল ফেরত এক শিশুর গুরুতর আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া শহর লাগোয়া রাজগ্রাম এলাকায়। আহত শিশুটিকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।
মূল ঘটনা (Accident)
বাঁকুড়ার বিধায়ক (Accident) নীলাদ্রি শেখর দানা জানান, শুক্রবার শিশুটি তার দাদুর সঙ্গে হেঁটে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। এই সময় একটি পুলিশের ভ্যান দ্রুতগতিতে পিছন থেকে এসে শিশুটিকে ধাক্কা মারে। তিনি আরও জানান, রাস্তার একধারে গর্ত হয়ে জল জমে ছিল। হয়তো গাড়ির ড্রাইভার সেটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময়েই এই দুর্ঘটনাটি ঘটেছে। তিনি অনুরোধ করেন, অতিরিক্ত বৃষ্টির ফলে রাস্তার অনেক অংশেই জল জমে রয়েছে। সবাই যেন সব দিক লক্ষ্য করে যাতায়াত করেন। এছাড়াও যারা গাড়ি চালান, তাদের দুর্ঘটনা এড়াতে সাবধানে গাড়ি চালানোর জন্য অনুরোধ করেছেন।
সতর্কবার্তা (Accident)
বিধায়ক সাধারণ মানুষ এবং গাড়িচালকদের সচেতন ভাবে চলাফেরা করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, পুলিশ ভ্যানের চালক হলেও তাদের জন্য থাকবে না কোনো ছাড়। আইনকে আইনের মতোই চালাতে হবে। যদি সত্যিই তাদের দোষে এরম ঘটনা ঘটে, তবে তাদেরকেও শাস্তি দিতে হবে। এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ। এছাড়াও যারা সরকারি রাস্তার উপর বাড়ি করছেন, তাদের অবিলম্বে সেই জায়গা থেকে নিজেদের বাড়ি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Surendranath College: আবারও বিতর্কে সুরেন্দ্রনাথ আইন কলেজ, পদত্যাগ করলেন ভাইস প্রিন্সিপাল
রাস্তার বেহাল অবস্থা
রাস্তার বেহাল অবস্থা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অতিবর্ষনের কারণে রাস্তার এই অবস্থা। আজ সকাল থেকেও প্রবল বৃষ্টি হয়েছে। এই অবস্থাটা আমরা বদলাতে পারব না। তবে এরম দুর্ঘটনা যাতে আর না হয়, সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে।’


