Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রাউবুন্ডেন অঞ্চলের সুশ এবং জেরনেজের মধ্যবর্তী একটি এলাকায় একটি ডাচ ট্যুর বাস ধাক্কা খেয়ে রাস্তা থেকে ছিটকে পরে উল্টে যায় (Switzerland)। জানা গিয়েছে, কোচটি ৪৮ জন যাত্রী নিয়ে সোমবার নেদারল্যান্ড থেকে রওনা হয়েছিল। অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ডে একদিনের সফরে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার ভয়াবহতা (Switzerland)
পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৫। মৃত ব্যক্তিরা সকলেই ছিলেন প্রাপ্তবয়স্ক। তবে তাঁদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, সাতজনের আঘাত মাঝারি গুরুতর এবং বাকি ৩০ জন সামান্য আহত। কর্মকর্তারা জানান, আহতদের উদ্ধারের জন্য ৭টি হেলিকপ্টার ও ১৩টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোচটি উল্টে গিয়ে একটি বাঁধের ঢাল বেয়ে পড়ে যাওয়ার সময় একটি নিরাপত্তা বেষ্টনীতে ধাক্কা মারে।
ডাচ মন্ত্রণালয়ের বিবৃতি
ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় এই দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছে (Switzerland)। সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন প্রতিশ্রুতি দিয়েছেন যে, সুইস কর্তৃপক্ষ এই ঘটনার একটি ‘ব্যাপক ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত’ নিশ্চিত করবে। ডাচ ভাষায় ওএডির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে আরও বলা হয়েছে যে, তারা এই মর্মান্তিক বাস দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত ও বিধ্বস্ত। এবং এই দুর্ঘটনায় জড়িত ব্যক্তি ও তাদের প্রিয়জনদের প্রতি তাদের সমবেদনা রয়েছে।

আরও পড়ুন: Nabanna: মানা হচ্ছে না অগ্নি সুরক্ষা বিধি, কলকাতার ৯১৯ হোটেল-গেস্ট হাউস বন্ধের নির্দেশ নবান্নের
ডাচ রাজার সমবেদনা
ডাচ রাজা উইলেম-আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমা সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, ‘নিহতদের নিকটাত্মীয়দের প্রতি, প্রিয়জনদের ভাগ্য নিয়ে আতঙ্কে থাকা সকলের প্রতি এবং আহতদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’



