Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মায়ের মৃত্যুর পর তাঁর মৃতদেহের পাশে শোকস্তব্ধ চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) ছবি ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সেই মর্মস্পর্শী দৃশ্যকে সামনে রেখে BJP-কে নিশানা করেছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, বিরোধী দল হিসেবে থাকার সময় যে BJP চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সরব হয়েছিল, ক্ষমতায় আসার পর তারাই এখন বিষয়টি নিয়ে নীরব।
শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন (Chinmoy Krishna Das)
কুণাল ঘোষের বক্তব্য, চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) বিষয়টি একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এ নিয়ে সরাসরি মন্তব্য করতে চান না তাঁরা। তবে মায়ের মৃত্যুর পর তাঁর মরদেহের পাশে সন্ন্যাসীর কান্নার দৃশ্য অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল মুখপাত্র।
চিন্ময়কৃষ্ণ দাসের কথা ভুলে গিয়েছে? (Chinmoy Krishna Das)
তাঁর দাবি, পশ্চিমবঙ্গে BJP বিরোধী অবস্থানে থাকাকালীন চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে প্রতিবাদ কর্মসূচি করেছিল। সেই প্রসঙ্গ টেনে কুণালের প্রশ্ন, বর্তমানে BJP কি সেই অবস্থান থেকে সরে এসেছে? তাঁর কটাক্ষ, ক্ষমতায় আসার পর কি দলটি চিন্ময়কৃষ্ণ দাসের কথা ভুলে গিয়েছে?
আরও পড়ুন: Market Harassment: সবজি কেনার অছিলায় উত্যক্ত, চুমুর চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে
এদিকে দীর্ঘ সময় কারাবন্দি থাকার পর মায়ের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য চিন্ময়কৃষ্ণ দাসকে সীমিত সময়ের প্যারোল দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারির পুন্ড্রিক ধামে মা সন্ধ্যারানি ধরের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন তিনি। মাত্র কয়েক ঘণ্টার জন্য মাকে শেষবার দেখার সুযোগ পান চিন্ময়কৃষ্ণ। সেই সময়ের আবেগঘন মুহূর্তের ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


