Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনুষ্কা জোয়ারদার: ১১ সেপ্টেম্বর নন্দনে হয়ে গেল (KIFF) আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিটিং। বলাই বাহুল্য যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কাউন্টাউন শুরু!
কলকাতার ঐতিহ্য (KIFF)
এই উৎসব কলকাতার (KIFF) ঐতিহ্য। সারা বছর সিনেপ্রেমীরা এই কয়েকটা দিনের অপেক্ষায় থাকেন। এই ফেস্টিভেল সাধারণত নভেম্বর মাসেই হয়ে থাকে। তবে এ বছর খানিকটা পিছিয়ে গিয়ে ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে। Kiff ২০২৬, ১৬ ডিসেম্বর সিনেউৎসবের শুভসূচনা। ডিসেম্বর ১৮ থেকে ২৩ শে ডিসেম্বর অব্দি নন্দনে হতে চলেছে এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভেল।
প্রথম বৈঠক (KIFF)
১১ ই ডিসেম্বর হয়ে গেল ৩২তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে প্রথম বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, জিৎ, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, অঞ্জনা বসু, বিধায়ক রুদ্রনীল ঘোষ, হিরন চট্টোপাধ্যায়, জুন মালিয়া, চূর্ণী গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য তারকারা। এই বৈঠকে অনুষ্ঠানের লোগো নিয়ে আলোচনা করা হয়েছে। গত বছর থেকে এ বছর লোগো বদল হয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। কমিটির মুখ্য উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী।
চেয়ারম্যান হিসেবে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শীতের আমেজে এক অন্য রকমের ফেস্টিভ্যালের সাক্ষী থাকতে চলেছেন দর্শক। দেশ-বিদেশের সিনেমা থাকছে। এরই মধ্যে বিভিন্ন ভাষার অর্থাৎ আন্তর্জাতিক ছবি জমা পড়া শুরু হয়ে গিয়েছে। তবে এই বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থাকছে আরো একটি চমক। যেহেতু এটি উত্তম কুমারের শতবর্ষ তাই একটি অ্যাওয়ার্ড শোয়ের অনুষ্ঠান আয়োজন করার কথাবার্তাও চলছে। এক বিশেষ সম্মানের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। সরকার বদলের পর ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কেমন হতে চলেছে? সেই দিকে নজর থাকবে সকল সেনাপ্রেমীদের।


