Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: শিশুদের অনলাইন সুরক্ষা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল মেটা (CHILD)। সরকার মেটার সিদ্ধান্তকে ‘প্রথম পদক্ষেপ’ হিসেবে দেখলেও জানিয়েছে, শুধু এই সিদ্ধান্ত যথেষ্ট নয়। শিশুদের নিয়ে ক্ষতিকর বা বেআইনি কন্টেন্ট যাতে দ্রুত শনাক্ত করে সরিয়ে ফেলা যায়, তার জন্য ব্যবস্থা নিতে হবে।
কেন্দ্রের পদক্ষেপ (CHILD)
সরকার জানিয়েছে, অন্যান্য সামাজিক মাধ্যমের সঙ্গেও নিয়মিত আলোচনা চলছে, বিশেষ করে শিশুদের যৌন শোষণ বা নির্যাতনের সঙ্গে যুক্ত কন্টেন্ট আগে থেকে শনাক্ত করে অনলাইনে ছড়িয়ে পড়ার আগেই সরানোর বিষয়টিকে আরও সক্রিয় করাই উদ্দেশ্য। কোনও সংস্থা প্ৰয়োজনীয় সতর্কতা বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন: Sukanta Majumder: দেবের বাড়িতে মন্ত্রী সুকান্ত মজুমদার
মেটার ওপর নজরদারি
মেটার উপর নজরদারি বাড়ানোর মধ্যেই এই ঘোষণা এসেছে। সম্প্রতি ইনস্টাগ্রামে শুধুই যৌন শোষণ ও নির্যাতন সংক্রান্ত উপাদান বা CSEAM যুক্ত বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগ সামনে আসে। বিষয়টি নিয়ে ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অব চাইল্ড রাইট তদন্ত শুরু করে এবং মেটার আধিকারিকদের তলবও করে। এই অভিযোগের মধ্যে টেক ট্রান্সপারেন্সির প্রজেক্ট চলতি মাসে একটি তদন্ত প্রকাশ করে দাবি করে, মেটার প্ল্যাটফর্মে ৩০০টিরও বেশি বিজ্ঞাপনে শিশু যৌন নির্যাতনের উপাদান পাওয়া গিয়েছে। মেটার দেওয়া তথ্য অনুযায়ী, শিশু নিরাপত্তা সংক্রান্ত নীতি না মানায় ২০২৬ সালের প্রথম ছয় মাসে বিশ্বজুড়ে প্রায় ৪০ লক্ষ অ্যাকাউন্ট এবং ৩ কোটি ৬০ লক্ষ কন্টেন্ট সরানো হয়েছে। ভারতেও প্রায় ১.৬ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে মেটা জানিয়েছে।



