Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তোলাবাজি বন্ধ করতে রাজ্য সরকারের নতুন আইন (Extortion Law Bengal) আনার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন ব্যবসায়ী, প্রমোটার থেকে শুরু করে অটোচালকদের একাংশ। তাঁদের বক্তব্য, তোলাবাজি ও সিন্ডিকেটের দাপট কমলে ব্যবসার পরিবেশ আরও স্বাভাবিক হবে। দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যার কারণে অনেক ব্যবসায়ী রাজ্য ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথাও ভেবেছিলেন বলে দাবি করা হচ্ছে।
কী পরিকল্পনা রয়েছে? (Extortion Law Bengal)
সূত্রের খবর, প্রস্তাবিত আইনে তোলাবাজিকে আলাদা করে (Extortion Law Bengal) একটি নির্দিষ্ট অপরাধ হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কী ধরনের শাস্তি হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কীভাবে আইনি পদক্ষেপ করা হবে, সেই বিষয়েও স্পষ্ট নিয়ম রাখার কথা ভাবা হচ্ছে।
সূত্রের খবর (Extortion Law Bengal)
অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থাও প্রস্তাবিত আইনে থাকতে পারে। থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই নতুন আইনের নির্দিষ্ট ধারায় পদক্ষেপ করার সুযোগ রাখা হতে পারে বলে সূত্রের খবর। এর ফলে তোলাবাজির অভিযোগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Sugar Price: পুজোর আগে বড় সুখবর, কমছে চিনির দাম!
এদিকে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্কল্পপত্রেও তোলাবাজি ও সিন্ডিকেট রাজ বন্ধ করার প্রতিশ্রুতি ছিল। ব্যবসায়ী মহলের একাংশের দাবি, রাজনৈতিক পালাবদলের পর থেকেই তোলাবাজি এবং সিন্ডিকেটের দাপট আগের তুলনায় অনেকটাই কমেছে। এবার আইনি কাঠামো তৈরি হলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসবে বলে আশা তাঁদের।


