Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় দলের তারকা ক্রিকেটার রিঙ্কু সিংহ ও সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আনুষ্ঠানিক তারিখ প্রকাশ্যে এসেছে (Rinku Singh Marriage)। দীর্ঘদিনের প্রেম ও বাগ্দানের পর চলতি বছরের ৪ ডিসেম্বর লখনউয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে তাঁদের বিবাহ উৎসব।
বাগ্দান থেকে স্থগিত বিবাহ (Rinku Singh Marriage)
গত বছরের ৮ জুন আনুষ্ঠানিকভাবে বাগ্দান সম্পন্ন হয়েছিল প্রিয়া এবং রিঙ্কুর। পরিকল্পনা ছিল চলতি বছরের জুন মাসেই বিয়ের পর্ব সেরে ফেলার। তবে রিঙ্কুর পিতার আকস্মিক প্রয়াণের কারণে সেই সময়ে নির্ধারিত বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দিতে বাধ্য হয় পরিবার। অবশেষে শোক সামলে এই বছরের শেষেই ডিসেম্বরে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন এই তারকা জুটি।
সোশ্যাল মিডিয়া থেকে প্রেম (Rinku Singh Marriage)
রিঙ্কু ও প্রিয়ার প্রেমের গল্পটি বেশ আকর্ষণীয়। এক সাক্ষাৎকারে রিঙ্কু নিজেই জানিয়েছিলেন, কোভিডের সময়ে মুম্বইয়ে আইপিএল চলাকালীন তিনি সমাজবাদী পার্টির একটি ফ্যানপেজে প্রিয়ার ছবি প্রথম দেখেন। প্রিয়ার ছবিতে রিঙ্কু মুগ্ধ হলেও নিজে থেকে বার্তা পাঠাতে ইতস্তত করছিলেন। কিন্তু প্রিয়া তাঁর দু-একটি ছবিতে ‘লাইক’ করার পরেই রিঙ্কু বার্তা পাঠাতে সাহস পান। ২০২২ সাল থেকে তাঁদের সম্পর্কের গভীরতা বাড়ে এবং ম্যাচের আগেও নিয়মিত কথা হত তাঁদের।
আরও পড়ুন: Lionel Messi: কোথায়, কবে মেসির ‘দ্য লাস্ট ডান্স’?
উপস্থিত থাকবেন ভিআইপি অতিথিরা (Rinku Singh Marriage)
লখনউয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে (Rinku Singh Marriage)। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের পাশাপাশি রাজ্য রাজনীতি ও ক্রীড়াজগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অনেক সদস্য এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।



